মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

তামিমের সংশয়, আর বেশিদিন বাঁচবে না মুশফিক!

স্পোর্টস ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে স্থবির পুরো দেশ। সাধারণ মানুষের পাশাপাশি ঘর থেকে বের হতে পারছে না জাতীয় দলের ক্রিকেটাররাও। এমতাবস্থায় ঘরে বসে সময় কাটাচ্ছেন তারা।

এদিকে সম্প্রতি ফেসবুক লাইভে এসে আড্ডা জমিয়েছিলেন টাইগারদের কয়েকজন। তামিম-মুশফিকের পরদিন রোববার (৩ মে) ফেসবুক লাইভে সমর্থকদের সামনে হাজির হয়েছিলেন ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। সেখানে সতীর্থ মুশফিক মারা যেতে পারেন বলে উল্লেখ করেন তামিম!

তবে কেন এমনটা বলেছিলেন তিনি, পরক্ষনে জানা যায় তার আসল কারণ। মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে রোববারের লাইভ আড্ডাতে মুশফিক প্রসঙ্গে তামিম বলেন, যেভাবেই হোক আমার সময়টা ভালো যাচ্ছে। বাচ্চা-কাচ্চাদের নিয়ে সময়টা কেটে যাচ্ছে।

তবে আমি মুশফিকের কথা চিন্তুা করছি। ও তো মন হয় আর বেশিদিন বাঁচবে না। আরও কিছুদিন এভাবে অপেক্ষা করতে হলে ব্যাটিং না করে মরে যাবে!

মূলত বাংলাদেশ ক্রিকেট দলে সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটারের কথা উঠলে সবার আগে আসবে মুশফিকের নাম। ঘণ্টার পর ঘণ্টা ব্যাটিং করলেও যেনো থামানো যায় না তাকে। ব্যাটের সাহচর্য পছন্দ করলেও দীর্ঘদিন কোনো ম্যাচ বা অনুশীলনে ব্যাট করতে পারছেন না মিস্টার ডিপেন্ডেবল (মুশফিক)। তাই তার জন্য ভীষণ টেনশনে তামিম ইকবাল।

এর আগে তামিমের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভের আড্ডায় ব্যাট করতে না পারার বিষয়ে আফসোস করেছেন মুশফিক। সেখানে বলেছিলেন, সত্যি কথা বলতে এখন কিছুটা বিরক্ত লাগছে। ব্যাটকে অনেক মিস করছি। খারাপ লাগছে। বাসায় যে ব্যাট আছে সেগুলো প্রতিদিন ধরি। কবে যে ব্যাটিং করবো।

তবে তামিম এই কথা পুরোপুরি মজার ছলেই বলেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১