সর্বশেষ:
মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

হিজড়াদের জন্য বিউটি পার্লার!

আকাশবার্তা ডেস্ক :

আশুলিয়ায় পিছিয়ে পড়া হিজড়া সম্প্রদায়ের জন্য উদ্বোধন করা হয়েছে বিউটি পার্লার। রোববার সকালে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তরণ বিউটি পার্লার উদ্বোধন করেন। পার্লারটি উত্তরণ ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান। অতিরিক্ত ডিআইজি বলেন, সমাজে উন্নয়নের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে। এদের মধ্যে একটি মানুষও দরিদ্র থাকবে না। একটি মানুষও না খেয়ে থাকবে না। সবাই উন্নত জীবনযাপন করবে। এটাই আমাদের লক্ষ্য।

তিনি আরো বলেন, আমাদের প্রতিবেশী সঙ্গে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, সেগুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করবো। কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করবো। তাদের নানাভাবে কর্মমুখী করে গড়ে তুলতে হবে। বিশেষ করে বেঁদে ও হিজড়া সম্প্রদায় মানুষের মর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তুলতে হবে। সুবিধা বঞ্চিত এসব মানুষ সঠিক দিক নির্দেশনা না পাওয়া ও বেঁচে থাকার তাগিদে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে তারা।

এজন্য তাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে এনে আলোর পথ দেখাতে বিভিন্ন ধরনের স্বাভাবিক কর্মসংস্থানের সম্পৃক্ত করা জরুরি। তারই ধারাবাহিকতায় উত্তরণ ফাউন্ডেশন বিশেষ করে বেঁদে পল্লী ও হিজড়া সম্প্রদায়ের জন্য সেলাই প্রশিক্ষণ, বুটিক, কম্পিউটার ট্রেনিং, ফ্যাশন হাউজ ও বিউটি পার্লারসহ নানা ধরনের কর্মসংস্থানমূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির ও ধামসোনা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930