শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কমলনগরে ইউপি চেয়ারম্যানসহ একদিনে সর্বোচ্চ আক্রান্ত ২৩

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুর কমলনগর করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ ২৩ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে হাজির হাট ইউনিয়নের ৩জন, লরেন্স ইউনিয়নে ১১ জন, তোরাবগঞ্জ ইউনিয়নে ৩ জন, ফলকন ইউনিয়নে ১ জন, চর কাদিরা ইউনিয়নে ২, পাটওয়ারীর হাট ইউনিয়ন ১ জন। এছাড়া রামগতি উপজেলার রয়েছে ২জন।

এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১১জন। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন ২০ জন।

সোমবার (২৩ জুন) বিকেলে কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের এ তথ্য জানিয়েছেন।

ডা. আবু তাহের আরও জানান, এখন পর্যন্ত উপজেলা থেকে মোট ৭৮৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে মোট পজিটিভ এসেছে ১১১ জনের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ মৃত্যু ১ জন।

নতুন আক্রান্ত ২৩ জনকে তাদের আক্রান্তের বিষয়টি জানিয়ে আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে কেউ যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে থাকতে চান, তাদের থাকার ব্যবস্থা করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১