মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সাবধানে ব্যাট চালাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

ডাবলিনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ ম্যাচে দেখেশুনে সাবধানে ব্যাট চালাচ্ছে বাংলাদেশ। আগের ম্যাচের মতো শুরুতেই যাতে উইকেট হারিয়ে চাপে না পড়তে হয়, সেজন্যই এই সতর্কতা। ব্যাট করছেন তামিম ইকবাল আর সৌম্য সরকার। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে বিনা উইকেটে ৪৬ রান। সৌম্য সরকার ৩০ এবং তামিম ইকবাল ১৫ রানে ক্রিজে রয়েছেন।

তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন আরেক পেসার তাসকিন আহমেদ। আয়ারল্যান্ডের বিপক্ষে পরিত্যক্ত হওয়া প্রথম ওয়ানডের বাংলাদেশ দল থেকে পরিবর্তন এই একটিই।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

নিউ জিল্যান্ডের মাটিতে বা নিরপেক্ষ ভেন্যুতে কখনও দেশটিকে ওয়ানডেতে হারাতে পারেনি বাংলাদেশ। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে সেই জয়ের স্বাদ পেতে মরিয়া মাশরাফি বিন মুর্তজা। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরছেন বাংলাদেশের অধিনায়ক।

ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের ৫১ রানে হারায় নিউ জিল্যান্ড।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১