বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মান্দারী ক্লাবের বৃক্ষরোপন অভিযান

নিজস্ব প্রতিবেদক, মান্দারী :

লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানাধীন এলাকায় বৃক্ষরোপন অভিযান শুরু করেছে মান্দারী ক্লাব নামীয় স্থানীয় একটি সামাজিক সংগঠন। রোববার (২৩ আগস্ট) সকাল থেকে এ অভিযান শুরু হয়।

“গাছে গাছে সবুজ দেশ, আমার সোনার বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপন অভিযানে সংগঠনটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এদিন পথচারীদের মাঝে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণের পাশাপাশি সদর উপজেলার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় শতাধিক গাছের চারা রোপন করা হয়। এরমধ্যে রয়েছে মান্দারী জিল্লুর রহিম কলেজ, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়, উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বটতলী জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদরাসা।

প্রথমদিনের বৃক্ষরোপন অভিযানে মান্দারী ক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবলুর নেতৃত্বে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র মালাকার, কোষাধ্যক্ষ শরীফ হোসেন শিমুল, সদস্য জাহিদুর রহমান রাজু, মোস্তাফিজুর রহমান রাজু, তানজিদ হাসান শিহাব, ফখরুল ইসলাম রবিন, মহিউদ্দিন হৃদয় প্রমুখ।

মান্দারী ক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবলু বলেন, “গাছ মানুষের উপকারী বন্ধু। গাছের উপকারিতার কথা আমরা সবাই জানি। তাই প্রতি বছর বর্ষা মৌসুমে বেশি বেশি গাছের চারা রোপন করি এবং পরিচিতজনদের গাছ রোপনে উৎসাহিত করি।”

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০