শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

মাইরের ওপর কোনো আইন নাই : সাংবাদিকদের এমপি আয়েন

আকাশবার্তা ডেস্ক :

তথ্য সন্ত্রাস আইন করা হয়েছে বাংলাদেশে। তথ্য সন্ত্রাস আইন কিন্তু কঠিন আইন। আর তার চেয়ে বড় আইন আছে এই জনগণ। কিলের ওপর, মাইরের ওপর কোনো আইন নাই। সাংবাদিকদের এমন মাইর, এমন ধাতানি দিবেন যাতে ঐ গদি ফেলে যেতে বাধ্য হয়।

গত ২৭ আগস্ট রাতে এক জনসভায় এসব কথা বলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন। তিনি তার আসনের মোহনপুর উপজেলার স্থানীয় সাংবাদিক যারা তাদের পেশার আড়ালে চাঁদাবাজি, মাদকব্যাবসার সঙ্গে জড়িত এবং নিজেরাও মাদকাসক্ত তাদেরকে উল্লেখ করে বক্তব্য দেন।

আয়েন উদ্দিন বলেন, একটি সিন্ডিকেট আজকাল সক্রিয় হয়েছে। সাংবাদিক হওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। আমাদের পার্টির কিছু চাঁদাবাজ তথাকথিত সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক তৈরি করে এবং এক সাথে চাঁদাবাজি, মাদক চোরাকারবার ও মাদকাসক্তিতে জড়িয়ে পড়ে।

ওদের জ্বালায় মানুষজন অতিষ্ঠ। ভীতি প্রদর্শন করে তারা ডেভেলপার, কর্মকর্তা, এনজিও কর্মী ও স্কুল-কলেজের শিক্ষকসহ বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে।

জাতীয় শোক দিবস উপলক্ষে কেশরহাট পৌরসভায় আয়োজিত জনসভায় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি মাদকের ব্যবসা করবেন, নিরাপদে মাদক সেবন করবেন— আগে তাদের বাইবেন (বাঁধবেন) কিন্তু। কতো বড় সাংবাদিক আমি দেখতে চাই। আপনি মানুষেরে ভয় দেখাবেন, আপনি বলবেন এই কথাটি লিইখ্যা দিবো, পেপারে দিয়ে দিব, ফেসবুকে দিয়ে দিবো।

তার মতে, মোহনপুর উপজেলায় ছয়টি ইউনিয়ন, একটি পৌরসভা ও ৬৭টি ওয়ার্ড আছে। কিন্তু, সেখানে সাংবাদিক রয়েছেন কমপক্ষে ৭৬ জন। তার মানে সেখানে মোট ওয়ার্ড সংখ্যার চেয়ে নয় জন সাংবাদিক বেশি।

এই সাংবাদিক ও ওয়েব পোর্টালগুলোর কোনো অফিস বা প্রধান কেউ নাই যাতে যে কেউ তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে না পারে। পুলিশ যখনই তাদের গ্রেপ্তার করে, কিছুদিন পরে তারা কারাগার থেকে বেরিয়ে আসে এবং পুনরায় অপরাধে জড়িয়ে পড়ে।

তিনি আরো বলেন, ভিডিও ক্লিপে আমার সম্পূর্ণ বক্তব্য নেই।

তিনি বলেন যে তিনি সভায় বলেছিলেন যে তার দল আওয়ামী লীগের কিছু কর্মীও চাঁদাবাজি করেছে। কিছু ক্ষেত্রে এই চাঁদাবাজরা অপরাধী সাংবাদিকদের সঙ্গে সিন্ডিকেট তৈরি করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮