বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ওমরাহ পালনে খুলে দেয়া হচ্ছে ‘কাবা ঘর’

আকাশবার্তা ডেস্ক :

করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর তিন ধাপে ওমরাহ চালুর ঘোষণা দিয়েছেন সৌদি আরব। প্রথম ধাপে কেবল সৌদি আরবের বাসিন্দারা ওমরায় অংশগ্রহণের সুযোগ পাবে। এরপর ধাপে ধাপে অন্যান্য দেশের জন্যও ওমরাহ চালু হবে। প্রতিদিন সৌদির ৬ হাজার নাগরিক ও বাসিন্দা ওমরাহ পালনের অনুমতি পাবেন।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বজুড়ে করোনা মহামারি পরিস্থিতির কারণে গত মার্চ মাস থেকেই কাবা ঘর বন্ধ রাখা হয়েছে। দীর্ঘ ৬ মাসের বেশি সময় পর অবশেষে ওমরাহ পালনের জন্য কাবার দরজা উন্মুক্ত করতে যাচ্ছে সৌদি প্রশাসন।

দীর্ঘদিন ধরে কাবা ঘর বন্ধ করে রাখায়  চলতি বছর ওমরাহ পালন নিয়ে অনেকটাই হতাশায় ছিলেন মুসল্লিরা। তাদের জন্য এটা আনন্দের খবর যে এ বছরই তারা ওমরাহ পালন করতে পারবেন।

সৌদির বাইরের বিদেশি পর্যটকরা আগামী ১ নভেম্বর থেকে কাবা ঘরে প্রবেশের অনুমতি পাবেন। মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ নভেম্বর থেকে প্রতিদিন ২০ হাজার হজযাত্রীকে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে। আগামী ৪ অক্টোবর থেকে মুসল্লিদের জন্য কাবা ঘর খুলে দেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১