বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

চন্দ্রগঞ্জে এবার ১৫টি মন্ডপে দূর্গোৎসবের প্রস্তুতি চলছে

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকার ৯টি ইউনিয়নে এবার ১৫টি পূজামন্ডপে শারদীয় দূর্গোৎসব পালনের প্রস্তুতি চলছে পুরোদমে। আগামী ২২ অক্টোবর থেকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। প্রতিটি ম-পে এগিয়ে চলছে প্রতিমা তৈরির কাজ, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা।

মন্ডপগুলো ঘুরে দেখা গেছে, প্রতিমা তৈরীতে সাজসজ্জা ও রংতুলির কাজ চলছে দ্রুতগতিতে। মৃৎ শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিমা ধীরে ধীরে দেবী রূপ ধারণ করবে।

প্রতিমা শিল্পীরা জানিয়েছেন, করোনার কারণে বিগত বছরের চেয়ে এবছর তাদের পারিশ্রমিক কম। বর্তমান সরকার অনেককে আর্থিকভাবে সহযোগিতা করলেও মৃৎশিল্পীরা কোন সাহায্য সহযোগিতা পায়নি। সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন তারা।

চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল মজুমদার বাপ্পী ও সাধারণ সম্পাদক জয়দেব নাথ জানান, দূর্গাপূজো বিধিমতো উদযাপনের লক্ষ্যে পূজাকমিটিগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে। করোনা মহামারীর কারণে এ বছর পূজা উদযাপনে অনেক নিয়মনীতি কাটছাট করা হয়েছে বলে তারা জানান।

এ দিকে বুধবার ১৫টি পূজামন্ডপ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন কমিটির নেতাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এতে পূজায় আগত দর্শনার্থী ও পূজামন্ডপগুলোর সার্বক্ষণিক নিরাপত্তা নিয়ে আলোচনাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, পূজা চলাকালীন সময়ে পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়া পুলিশের একাধিক মোবাইল টিম পূজা উদযাপন এলাকায় দায়িত্ব পালন করবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০