সোমবার ২০শে জুলাই, ২০২৬ ইং ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিশ্চিত

 

আকাশবার্তা ডেস্ক :
এ বছরই অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর প্রায় নিশ্চিত। যদি এর মধ্যে আবার নিরাপত্তাজনিত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। অস্ট্রেলিয়ার এবিসি রেডিওকে এমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড।২০১৭ সালে অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সম্ভাবনা নিয়ে সাদারল্যান্ড বলেছেন, ‘সম্ভাবনা যথেষ্টই। আমরা দেখেছি, গত বছরের শেষ দিকে ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে গিয়েছিল। তাদের ঘিরে নিরাপত্তাব্যবস্থা ছিল যথেষ্ট উঁচু–মানের। আমরা সে সময় আমাদের নিরাপত্তাপ্রধান শন ক্যারলকে ৮-১০ দিনের জন্য বাংলাদেশে পাঠিয়েছিলাম। তিনি সেখানে নিরাপত্তাব্যবস্থা সম্বন্ধে ধারণা নিয়েছিলেন।’

বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থা অস্ট্রেলীয় বোর্ডকে আশ্বস্ত করছে বলেই জানিয়েছেন সাদারল্যান্ড, ‘এখনো অনেক কিছু ঘটে যেতে পারে। আমরা পরিস্থিতির ওপর টানা দৃষ্টি রাখব। তবে আমরা বাংলাদেশে যাচ্ছি, এটি ধরে নিয়েই পরিকল্পনা করছি। বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড যে ধরনের নিরাপত্তাব্যবস্থার কথা বলছে, সেটা আমাদের অবশ্যই স্বস্তির কারণ হয়ে আছে। এই মুহূর্তে আমাদের পরিকল্পনা বাংলাদেশে আমরা দুটি টেস্ট খেলব।’

কোনো দিনক্ষণ চূড়ান্ত না হলেও আগামী আগস্ট-সেপ্টেম্বরের দিকে এই সফর হতে পারে বলে জানিয়েছেন সাদারল্যান্ড।

২০১৫ সালের অক্টোবরে নিরাপত্তার কারণে বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া। পরের বছর যুব বিশ্বকাপেও তারা দল পাঠায়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১