বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সব রেকর্ড ভাঙলেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক :

কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে এবার সব রেকর্ড ভাঙলেন লিওনেল মেসি। এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক এখন বার্সার আর্জেন্টাইন এ ফরোয়ার্ড। 

চলতি বছর এক ম্যাচ হাতে রেখেই ২৬ গোল করে ফেলেছেন মেসি, ভেঙে দিয়েছেন পেলের করা ৬৪৩ গোলের রেকর্ড।

এর আগে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে ১৯ মৌসুমে এ গোল করেছিলেন পেলে। এখন বার্সেলোনার হয়ে ১৭ মৌসুমেই মেসির গোলের সংখ্যা ৬৪৪টি।

মঙ্গলবার রাতে রিয়াল ভায়োদলিদের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। যেখানে তৃতীয় গোলটি ছিল মেসির। ম্যাচের ৬৫ মিনিটের সময় পেদ্রির কাছ থেকে পাওয়া বল নিখুঁত ফিনিশিংয়ে গোলে পরিণত করেন আর্জেন্টাইন জাদুকর। এ গোলের মাধ্যমেই তিনি বসেছেন ৬৪৪ গোলের চূড়ায়।

নির্দিষ্ট এক ক্লাবের হয়ে শুধুমাত্র মেসি ও পেলেরই রয়েছে ৬০০’র বেশি গোল। এছাড়া তালিকার পরের নামগুলো যথাক্রমে জার্ড মুলার (বায়ার্ন মিউনিখের হয়ে ৫৭০ গোল), ফার্নান্দো পেয়রেতেয়ো (স্পোর্টিং লিসবনের হয়ে ৫৬৯ গোল) এবং জোসেফ বিকান (স্লাভিয়া প্রাহার হয়ে ৫৪৪ গোল)।

এ রেকর্ডটি নিজের করে নেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে মেসি লিখেছেন, খেলা শুরু করার সময় আমি কখনও ভাবিনি যে, কোনও রেকর্ড ভাঙবো। পেলের এই রেকর্ড নিজের করতে পারবো তা ঘুনাক্ষরেও ভাবিনি। আমি শুধুমাত্র সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা বছরের পর বছর ধরে আমাকে সাহস জুগিয়ে গেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১