সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রায়পুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মাহবুবুল আলম মিন্টু (আওয়ার টাইম) ও সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন ঢালী (আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক পদে হারুনুর রশিদ (আমার সংবাদ) বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

শনিবার পৌর শহরের প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় ২৪ সদস্যের মধ্যে ২২ জন গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মিজানুর রহমান মোল্লা (সমকাল), সৈয়দ আহাম্মদ (এমটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল আলম (বাংলার নবকন্ঠ), মুকুল পাটওয়ারী (যায়যায়দিন), অর্থ সম্পাদক মিজানুর রহমান মনজু (খোলা কাগজ), কার্যনির্বাহী সদস্য মো. মোস্তফা কামাল (খবরপত্র), আবদুল করিম (ভোরের ডাক), আবদুল লতিফ (মানবজমিন), ইমরান হোসেন সজীব (ভোরের পাতা) নির্বাচিত হন।

নির্বাচন পর্যবেক্ষণ ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রায়পুর পৌরসভার নবনির্বাচিত মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, এএসপি (রায়পুর সার্কেল) স্পীনা রানী প্রামাণিক, রায়পুর থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন জাকারিয়া, আওয়ামীলীগ নেতা এ্যাড. মিজানুর রহমান মুন্সী, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি তাফাজ্জল হোসেন, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক তানভীর হায়দার রিংকু, রায়পুর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদা মাসুদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহিদুর রহমান মুরাদ প্রমূখ।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, রায়পুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শংকর মজুমদার, মোস্তফা কামাল, মিজানুর রহমান মঞ্জু।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31