মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কমলনগরে কমিটি পুনঃর্বহালের দাবীতে ছাত্রলীগের মাবনবন্ধন

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের রাজু-রাকিব কমিটি পুনঃর্বহাল ও নতুন কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। শনিবার (১৭ জুন) দুপুরে কমলনগর উপজেলা সদর হাজিরহাট বাজারে ঘন্টাব্যাপি মানববন্ধনের আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আবদুস সামাদ রাজু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বিপ্লব, কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল হামিদ আরিফ, সাংগঠনিক সম্পাদক জিয়াদ হোসেন, হাজিরহাট উপকূল কলেজের সাবেক যুগ্ম আহ্বায়ক  মো. হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক সোহেল, তোরাবগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান রোবেল, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, চর কাদিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মো. সোহেল, চর মার্টিন ইউনিয়নের সভাপতি নুর নবী চৌধুরী, চর লরেন্স ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, কালকিনি ইউনিয়নের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রমুখ।
বক্তারা বলেন, গত মার্চ মাসে কমলনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। তিন মাস না যেতেই কোনো নোটিশ ছাড়াই ফের কমিটি গঠন করা হয়েছে। আমার এই অবৈধ পকেট কমিটি মানি না। অবিলম্বে আগের কমিটি বাহাল রাখার দাবি জানাই। দাবি না মানলে আন্দলন অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, চলতি বছরের ৫ মার্চ আবদুস সামাদ রাজুকে সভাপতি ও  রাকিবুল হাসান বিপ্লবকে সাধারণ সম্পাদক করে কমলনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। তিন মাস পর ১৩ জুন সন্ধ্যা লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ মাইন উদ্দিনকে সভাপতি ও সাদ্দাম হোসেন আবিদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১