বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ম্যাচ জিতে ড্রেসিংরুমে পার্টি, নাচলেন-গাইলেন নেইমার (ভিডিও)

স্পোর্টস ডেস্ক :

নেইমারের সহায়তায় পাকুয়তার অসাধারণ গোলে চলতি আসরের প্রথম দল হিসেবে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। সেমি-ফাইনাল জিতে ড্রেসিংরুমে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেন নেইমাররা।

পেরু-পরীক্ষায় পাশ করে ড্রেসিংরুমে ফিরেই শুরু হয় ব্রাজিলিয়ানদের পার্টি। যে পার্টির মধ্যমণি সংগতভাবেই ছিলেন নেইমার। শুধু গান নয়, সেলেসাওরা নাচেও উন্মাতাল হয়ে উঠেন। উৎসব সবে শুরু। সামনেই যে ফাইনাল।

গোলে উৎস তৈরি করে দিয়ে সেমিফাইনালেও ম্যাচের সেরা নেইমার। গোল না পেলেও পুরোটা সময় দুর্দান্ত খেলেছেন এই তারকা প্লেমেকার। এবারের কোপার পাঁচ ম্যাচ খেলে করেছেন দুটি গোল। আর তিনটি গোল করিয়েছেন তিনি। তিনটিতে ম্যান অফ দ্য ম্যাচ। একইসঙ্গে এবারের কোপা আমেরিকায় এখন অব্দি ৪৬ ড্রিবল করেছেন নেইমার। যেখানে তিনি এগিয়ে লিওনেল মেসির চেয়েও।

এমন সাফল্যে দারুণ খুশি নেইমার। পেরুকে হারিয়েই বুঝিয়ে দিলেন এখন আনন্দের সময়। মাঠের ড্রেনিংরুমে নাচলেন, গাইলেন। আর সেই ছবি নিজের ক্যামেরাতে তুলেও রাখলেন নেইমার। এরপর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্টও করলেন এ মুহুর্তে ব্রাজিলের সেরা এই তারকা ফুটবলারটি।

ছবিতে দেখা গেলো আনন্দে ভেসে যাচ্ছেন নেইমার। নেইমার এই ভিডিও করার সময় গান গাইছিলেন এবং তাঁর সঙ্গে তাঁর সতীর্থরাও যোগ দিয়েছিলেন। গানের তালে চলছিল বাজনাও। নেইমারের আনন্দ তাঁর মুখেতেই ফুঁটে উঠছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১