শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি
আবদুস সালাম ও আমানউল্লাহ আমান।

ঢাকা মহানগরে বিএনপির নতুন কমিটি

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ জাতিয়তাবাদী দল-বিএনপি’র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে নতুন কমিটি ঘোষণা করছে। দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালামকে আহ্বায়ক এবং রফিকুল আলম মঞ্জুকে সদস্য সচিব করে ৪৯ সদস্যের ঢাকা মহানগর দক্ষিণের কমিটি করা হয়। একই সাথে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের আরেক সদস্য আমানউল্লাহ আমানকে আহ্বায়ক এবং আমিনুল হককে সদস্য সচিব করে উত্তরের ৪৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সোমবার বিকালে দলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মহানগরের এই দুই কমিটি অনুমোদন করেছেন।

উল্লেখ্য, এর আগে রফিকুল আলম মঞ্জু দক্ষিণ যুব দলের সভাপতি এবং আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ ২০১৭ সালের ১৮ এপ্রিল হাবিবউন নবী খান সোহেলকে সভাপতি ও কাজী আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ এবং এম এ কাইয়ুমকে সভাপতি ও আহসানউল্লাহ হাসানকে সাধারণ সম্পাদক করে উত্তরের কমিটি করা হয়েছিল। গত বছর হাসান করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে এই দায়িত্ব পান আবদুল আলিম নকী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০