বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

দুর্বৃত্তরা ভেঙ্গে নিয়েছে ক্লাবঘর


নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার ১৮নং কুশাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পুরাতন দাসেরহাট বাজার এলাকায় মেঘনা সমাজ কল্যাণ সংঘ নামে একটি সমাজ সেবামূলক সংগঠনের ক্লাবঘর রাতের অন্ধকারে ভেঙে নিছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহষ্পতিবার রাতে ক্লাবের সাইনবোর্ড, ঘরের খুঁটি ও টিনের চালা ভেঙ্গে নিয়ে যায় কে বা কারা। পরদিন শুক্রবার সকালে পশ্চিম কল্যাণপুর গ্রামের মফিজ উল্যার ছেলে শাহজাহান ড্রাইভার, মানিক, সৈয়দ আহাম্মদসহ বেশ কয়েকজন ওই ক্লাবের জায়গায় বিল্ডিংয়ের কাজ শুরু করে।

স্থানীয় বেশ কয়েকজন শিক্ষক, ব্যবসায়ী, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা ক্লাবঘর, সাইনবোর্ড ভেঙ্গে ফেলায় অসন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, মেঘনা সমাজ কল্যাণ সংঘটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। ১৯৭৩ সাল থেকে এ ক্লাবটি এলাকার সমাজ উন্নয়ন মূলক কাজ করে আসছে। ক্লাবটি ৫ শতক জায়গার উপরে প্রতিষ্ঠিত। একটি কুচক্রি মহল ক্লাবঘরটির জায়গা দখল করায় তারা উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে শাহজাহান ড্রাইভার জানান, তিনি সম্পত্তিটি কিনেছেন। ক্লাবের সাইনবোর্ড, টিন, পিলার নেওয়ার ব্যাপারে তিনি কিছুই জানেন না। ক্লাবের জায়গা দখলের বিষয়টি সত্য নয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১