বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচিত চরশাহীর ইউডিসির মিজান উদ্দিন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ মিজান উদ্দিন জেলায় শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১১ জানুয়ারী) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিজিটাল সেন্টারের মাধ্যমে তৃণমূল জনগণকে সরকারি-বেসরকারি সব ধরণের সর্বোচ্চ নাগরিক ই-সেবা প্রদান, সার্বিক পারফরমেন্স এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তিতে মাসব্যাপি ডিজিটাল বাংলাদেশ ‘ই-সেবা ক্যাম্পেইন ২০২১’ পালনে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ তাকে নির্বাচিত করেন। পরে শ্রেষ্ঠ উদ্যোক্তা মোঃ মিজান উদ্দিনকে পুরষ্কার হিসেবে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান হোসেনসহ জেলার অন্যান্য সরকারী কর্মকর্তাবৃন্দ।

জেলার শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচিত মোঃ মিজান উদ্দিন বলেন, ২০১০ সাল থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে কাজ শুরু করি। শুরু থেকে বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে ডিজিটাল বাংলাদেশকে বাস্তবে রূপান্তর করতে এটুআই প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো অগ্রণী ভূমিকা পালন করছে। লক্ষ্মীপুর জেলা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচিত করায় এসময় তিনি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মোঃ মিজান উদ্দিন বর্তমানে বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরাম, লক্ষ্মীপুর জেলা শাখার দীর্ঘদিন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১