মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

জমজ ভাইয়ের সঙ্গে জমজ বোনের বিয়ে

এক্সক্লুসিভ ডেস্ক :

পাবনার ঈশ্বরদী উপজেলায় জমজ ভাই সেলিম মাহমুদ ও সুলতান মাহমুদের সঙ্গে জমজ বোন সাদিয়া খানম ও নাদিয়া খানমের বিয়ে হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) ঈশ্বরদী পৌর এলাকার উপজেলা রোডের দড়িনারিচা এলাকায় এ বিয়ে অনুষ্ঠিত হয়।

বর সেলিম মাহমুদ ও সুলতান মাহমুদ নওগাঁ জেলার মহাদেবপুর থানার সাফাপুর ইউনিয়নের কচু পুড়ি গ্রামের সেকেন্দার আলীর ছেলে। আর কনে সাদিয়া ও নাদিয়া ঈশ্বরদী শহরের দড়িনারিচা এলাকার কুদ্দুস আলীর মেয়ে।

জানা যায়, কনের বাবা কুদ্দুস আলী ও মা শিল্পী খাতুনের ইচ্ছে ছিল জমজ মেয়েদের একসঙ্গে বিয়ে দেবেন। কিন্তু একসঙ্গে জমজ ছেলে পেয়ে যাবেন, তেমনটা ভাবেননি। এমন বর পাওয়ায় তারা অনেক খুশি।

জমজ বর পাওয়ার বিষয়ে কনের বাবা কুদ্দুস আলী জানান, ঈশ্বরদী পৌর এলাকার দড়িনারিচা বৌ-বাজারের কাপড়ের দোকানে একজন ক্রেতা আসেন। এ সময় জমজ দুই বোনকে দেখে পছন্দ হয়। পরে ওই ক্রেতার মাধ্যমে নওগাঁর জমজ পাত্রের সন্ধান পান তিনি। এরপর খোঁজখবর নিয়ে পাত্রের পরিবারের কাছে প্রস্তাব পাঠানো হয়। আলাপ-আলোচনার পরে তাদের বিয়ের তারিখ ঠিক হয়।

জমজ বর-কনের এ বিয়েতে এলাকার মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল জন্মায়। গ্রামের অনেকে বিয়েবাড়িতে এসে জমজ বর-কনের সঙ্গে সেলফি তুলেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১