মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
প্রতীকী ছবি।

স্কুলছাত্রীর গোসলের ভিডিও করায় যুবক গ্রেপ্তার

এক্সক্লুসিভ ডেস্ক :

জয়পুরহাটে স্কুলছাত্রীর গোপনে গোসলের ভিডিও ধারণ করার দায়ে সাকিব হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে জামালগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাকিব হলেন, সদর উপজেলার শাহাপুর পশ্চিম পাড়া গ্রামের ফরিদ আহমেদ বিপ্লবের ছেলে।

মামলার অভিযাগে জানা যায়, এ বছরের ২৮ জানুয়ারি দুপুরে সদর উপজেলার শাহাপুর পশ্চিমপাড়া গ্রামের দশম শ্রেণির এক স্কুলছাত্রী নিজ বাড়ির গোসলখানায় গোসলের পর কাপড় বদলানোর সময় ছাত্রীটি উপরের দিকে তাকিয়ে দেখতে পায়, প্রতিবেশি সাকিব নামে এক যুবক মোবাইল ফোনে তার ভিডিও করছে।

এরপর অর্ধনগ্ন ভিডিওটি এলাকায় ছড়িয়ে পড়ে। তারপর থেকে সাকিব নানাভাবে ছাত্রীটিকে ভয়ভীতি ও উত্যক্ত করে আসছিল। ছাত্রীটির পরিবার সাকিব ও তার পরিবারকে বিষয়টি জানালে সাকিব আরো বেপরোয়া হয়ে ওঠে।

অবশেষে মেয়েটির পিতা গত ৫ এপ্রিল থানায় মামলা করলে ওই দিন রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন, জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১