শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

রমজানে ১০টি গুরুত্বপূর্ণ আমল

ইসলাম ডেস্ক :

রমজান মাসের প্রতিটি মুহূর্ত অনেক মূল্যবান। মুমিনের জন্য এটি কল্যাণ ও বরকতের বসন্তকাল। এ মাসেই মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআন নাজিল করেছেন। এ মাসের একটি নফল ইবাদত একটি ফরজ ইবাদতের সমতুল্য। তাই এই মাসে বেশি বেশি আমল করা উচিত।

আজ আমরা রমজান মাসের আমলের মধ্যে ১০টি গুরুত্বপূর্ণ কয়েকটি আমল সম্পর্কে জানব। আসুন জেনে নিই সেসব আমল সম্পর্কে-

১. রমজানের চাঁদ দেখা : একজন ইমানদারের গুরুত্বপূর্ণ একটি কাজ হলো শাবান মাসের শেষ তারিখে (২৯ ) আকাশে রমজান মাসের চাঁদকে তালাশ করবেন এবং রমজানের চাঁদ দেখার দোয়া পাঠ করবেন।

হাদিসে বলা হয়েছে, আবু হোরায়ারা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেছেন, ‘তোমরা চাঁদ দেখে সিয়াম আরম্ভ করবে এবং চাঁদ দেখে ইফতার করবে (ঈদ পালন)।’ (সহিহ বুখারি-হাদিস নং ১৯০৯)

২. রোজা রাখা : রমজানের চাঁদ দেখা গেলে বা রমজান শুরু হলে মুমিনের প্রধান আমল হলো রোজা রাখা। কেননা, ইসলামের তৃতীয় স্তম্ভ রোজা, যা মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে।

আল্লাহপাক পবিত্র কোরআনে বলেছেন, ‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পার।’ (সূরা আল-বাক্বারাহ, ১৮৩)

রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেছেন, ‘যে ব্যক্তি রমজান মাসে পুরো মাস ইমান ও ইখলাসের সঙ্গে রোজা রাখবে আল্লাহপাক তার পেছনের সব গুনাহ মাফ করে দেবেন।’

৩. তারাবি নামাজ আদায় করা : তারাবি সালাত আদায় করা সুন্নাত। রমজান মাসে এশার সালাতের পর তারাবি সালাত আদায় করা।

৪. ইফতার করা : ইফতার করা রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি আমল।

৫. ইফতারের আগে দোয়া করা : ইফতারের আগে দোয়া করা রমজানের আরকেটি গুরুত্বপূর্ণ আমল। কেননা ওই সময়ের দোয়া আল্লাহ কবুল করেন।

৬. সেহরি করা : ইফতারের মতো সেহরি করাও রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল।

৭. অন্য রোজাদার ব্যক্তিকে ইফতার করানো : রমজান মাসের অন্যতম একটি সওয়াবের কাজ অন্য রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর চেষ্টা করা।

৮. অধিক দান-সদকা করা : আল্লাহর রাসূল (সা.) রমজান মাসে বেশি বেশি দান-সদকা করতেন। তাই আমাদেরও উচিত রমজান মাসে বেশি বেশি দান-সদকা করা।

৯. ওমরা করা : রমজান মাসের বিশেষ আমল হলো সামর্থ্য থাকলে ওমরা করা।

১০. ইতেকাফ করা : রমজান মাসের শেষ ১০ দিন মসজিদে ইতেকাফ করা গুরুত্বপূর্ণ একটি আমল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮