লক্ষ্মীপুরে পিআইবির আয়োজনে মোবাইল সাংবাদিকতা, শিশু ও নারী উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদ মিলনায়তনে আজ মঙ্গলবার বিকেলে পিআইবির পরিচালক প্রশাসন মো. আফরাজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. শাহজাহান, প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, জিলহাজ উদ্দিন নিপুন প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল। প্রশিক্ষণে জেলার প্রায় একশ জন পেশাদার সাংবাদিক অংশগ্রহণ করেন।