বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চার নম্বর পজিশনে খেলার কোনো কারণই নেই : তামিম

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ দলের তারকা ওপেনার তামিম ইকবাল চার নম্বরে নামলে ভালো করবেন- এমন মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান কোচ জেমি সিডন্সের। যদিও নিজের পজিশন বদলাতে রাজি নন দেশ সেরা এ ওপেনার।

শনিবার (৪ জুন) মিরপুরে কোচ জেমি সিডন্স সংবাদ মাধ্যমকে বলেছিলেন, ‘একটু নিচে নামতে পারলে তামিমেরও ভালো লাগবে বলে আমার ধারণা। আমার মতে, চার নম্বরে সে খুবই ভালো করবে।’

তবে গুরুর কথা মানছেন না শিষ্য তামিম। গুলশানে একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমি চারে ব্যাটিং করার কোনো কারণই দেখি না। আমার ক্রিকেট ক্যারিয়ারে গত সতেরো বছর ধরে আমি ওপেনিংয়ে নামছি এবং যথেষ্ট ভালোও করছি। সুতরাং, চার নম্বর পজিশনে খেলার কোনো কারণই নেই।’

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ৩৭০টি ম্যাচ খেলে ব্যাটিং করেছেন ৪২৯ ইনিংসে, যেখানে ৪২৮ ইনিংসেই খেলেছেন ওপেনারের ভূমিকায় খেলেছেন তামিম ইকবাল। টেস্টে ১২৮ ইনিংসে ৪৯৮১ ও ওয়ানডেতে ২২৫ ম্যাচে ৭৮২৬ রান করেছেন তিনি। টি-টোয়েন্টিতে ৭৮ ইনিংসে ১৭৫৮ রান করেছেন দেশসেরা ওপেনার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১