বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নতুনসংবাদ টুয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সম্মাননা

নিজস্ব প্রতিবেদক :

দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য লক্ষ্মীপুরে ৯ গুণীজনকে অনলাইন নতুন সংবাদ টুয়েন্টিফোর ডটকম পত্রিকার পক্ষ থেকে “সম্মাননা” পদক প্রদান করা হয়েছে। পত্রিকাটির ২য়বর্ষে পদার্পণ উপলক্ষে শুক্রবার (৪ আগস্ট) শহরের তমিজ মার্কেটেস্থ এসএস প্লাজায় বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই পদক তুলে দেওয়া হয়।

পদকপ্রাপ্তরা হলেন, লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান (শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায়), এড. সৈয়দ শামসুল আলম (আইন বিষয়ে বিশেষ অবদান রাখায়), রামগতি উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ (সমাজসেবায় বিশেষ অবদান রাখায়), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান (সমাজসেবায় বিশেষ অবদান রাখায়), স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন (স্বাস্থ্য বিষয়ে বিশেষ অবদান রাখায়), জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন (তথ্য অধিকার আইনে বিশেষ ভূমিকা রাখায়), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন (আইন-শৃঙ্খলায় বিশেষ অবদান রাখায়), সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন (সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখায়), ১নং উত্তর হামছাদী ইউনিয়ন চেয়ারম্যান এমরান হোসেন নান্নু (সমাজসেবায় বিশেষ অবদান রাখায়)।

অনলাইন নতুনসংবাদ টুয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক নতুনপথ পত্রিকার সম্পাদক বিএম সাগরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কেক কাটেন অতিথিবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১