সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা উদযাপন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করা হয়েছে।

শুক্রবার (০১ জুলাই) সকালে রথযাত্রা উপলক্ষে শহরের ইসকন মন্দিরে বিশ^ শান্তি কামনায় যজ্ঞসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতা শুরু হয়।

বিকালে মন্দির থেকে এক বর্ণাঢ্য রথযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ।

এরআগে আলোচনা সভায় লক্ষ্মীপুর ইসকন মন্দিরের অধ্যক্ষ সখাবেশ বলরাম গোপাল দাস ব্রক্ষ্মচারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রক্ষ্মচারী।

বিশেষ অতিথি ছিলেন, ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষ্মচারী, ঢাকা রাধা রমন মন্দিরের অধ্যক্ষ শুভ নিতাই দাস ব্রক্ষ্মচারী, লক্ষ্মীপুর ইসকন মন্দিরের প্রধান উপদেষ্টা প্রদ্যু¤œ কেশব দাস, বাংলাদেশ ইসকনের প্রধান পুরোহিত মাধব মুরারী দাস ব্রক্ষ্মচারী।

রথযাত্রায় শাড়ি, ধুতি, পাঞ্জাবী, ফতুয়াসহ নানা রঙের পোশাকে সেজে অংশগ্রহণ করে নানা বয়সীর পূণ্যার্থীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31