সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

অর্থনৈতিক মন্দায় কমেছে ফেসবুকের আয়

তথ্য প্রযুক্তি ডেস্ক :

প্রথমবারের মতো ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার ত্রৈমাসিক রাজস্ব আয় গত বছরের একই সময়ের তুলনায় কমেছে।

শুক্রবার (৩০ জুলাই) মেটা এক বার্তায় অর্থনৈতিক মন্দার আশঙ্কা ও ডিজিটাল বিজ্ঞাপনে প্রতিযোগীদের কাছ থেকে আসা চাপের কথা উল্লেখ করে আগামীতে পরিস্থিতির আরও অবনতির পূর্বাভাস দিয়েছে। খবর রয়টার্সের।

ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটির শেয়ারের দাম চার দশমিক ছয় শতাংশ কমেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি তৃতীয় প্রান্তিকে রাজস্ব ২৬ বিলিয়ন থেকে সাড়ে ২৮ বিলিয়ন ডলার কমতে পারে। এ পূর্বাভাস সত্য হলে টানা দুই বছর মেটার রাজস্ব কমে আসবে। এই প্রতিষ্ঠানের রাজস্বের প্রায় পুরো অংশই বিজ্ঞাপন থেকে আসে।

জুনে শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকে রাজস্ব দাঁড়িয়েছে ২৮ দশমিক ৮ বিলিয়ন ডলার।ওয়াল স্ট্রিটের পূর্বাভাস ছিল ২৮ দশমিক ৯ বিলিয়ন ডলার।

মেটার জানিয়েছে, ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন ২৯৩ কোটি। এক বছর আগের তুলনায় এই সংখ্যা এক শতাংশ বেড়েছে। দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৯৭ কোটি।

ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে অন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মতো মেটাও চাপে পড়েছে। কেননা, অন্য রাষ্ট্রগুলো থেকে আসা রাজস্ব ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রায় আসছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31