সর্বশেষ:
মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

কলার খোসায় দূর হবে ব্রণ

লাইফস্টাইল ডেস্ক :

ব্রণ নিয়ে চিন্তা? প্রতিদিন রাতে ঘুমানোর আগে ত্বকে ঘষুন কলার খোসা। এটি নিয়মিত ত্বকে ব্যবহার করলে ব্রণ দূর হবে। পাশাপাশি ত্বকে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা।

যেভাবে ব্যবহার করবেন

  • পাকা কলার খোসা টুকরা করে কেটে নিন।
  • ভেতরের অংশ ব্রণযুক্ত ত্বকে ঘষুন।
  • কলার খোসা কালচে হয়ে গেলে নতুন আরেকটি নিন। এভাবে ১০ মিনিট ম্যাসাজ করুন ত্বক।
  • মুখ ধোবেন না। এভাবেই ঘুমিয়ে পড়ুন রাতে।
  • পরদিন সকালে ঠাণ্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন।
  • এভাবে ত্বকে প্রতিদিন ব্যবহার করুন কলার খোসা।

ত্বকে কলার খোসা ব্যবহার করবেন কেন?

  • কলার খোসায় রয়েছে ভিটামিন এ, বি, সি ও ই। এগুলো ত্বকের যত্নে অনন্য।
  • কলায় আরও রয়েছে আয়রন, জিঙ্ক ও পটাসিয়াম। এগুলো ব্রণ দূর করতে সাহায্য করে ও ত্বক উজ্জ্বল করে।
  • ব্রণের জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করার পাশাপাশি ত্বকের ইনফেকশন দূর করে কলার খোসা।
  • কলায় থাকা এনজাইম ত্বকের কালচে দাগ দূর করে।
  • কলায় খোসায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট। এটি ত্বক উজ্জ্বল ও সুন্দর করে।

তথ্য : দ্য ইন্ডিয়ান স্পট।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930