রবিবার ১৯শে জুলাই, ২০২৬ ইং ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জ দলিল লেখক ও ভেন্ডার সমিতির নির্বাচন সম্পন্ন

*সভাপতি  মো. শাহজাহান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নির্বাচিত

আকাশবার্তা ডেস্ক :

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতি চন্দ্রগঞ্জ শাখার কাৰ্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সমিতির ৩৭ জন ভোটার সমিতির অফিস কার্যালয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সহ-সভাপতি মো. কবির হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শরিফ উল্যা, অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হন।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি  মো. শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক ছাবির আহাম্মদ রাজু, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য আজিজুল হক জয়ী হন।

ত্রি-বার্ষিক এই নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, চন্দ্রগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসের সহকারী মোহরার মহিউদ্দিন, প্রিজাইটিং অফিসার ছিলেন, নার্গিস আক্তার ও সহকারী-প্রিজাইটিং অফিসার ছিলেন, কামাল হোসেন। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন, রিটার্নিং অফিসার মহিউদ্দিন।

প্রসঙ্গত; স্বাধীনতা পরবর্তী বিগত ৭০ বছরে এবারই প্রথম সরাসরি ভোটের মাধ্যমে চন্দ্রগঞ্জ দলিল লেখক ও ভেন্ডার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ১৯৪৬ইং সনে চন্দ্রগঞ্জে সাব-রেজিষ্ট্রি অফিসটি স্থাপিত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১