সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

দুটি পোয়া মাছ বিক্রি ৮ লাখে

এক্সক্লুসিভ ডেস্ক : 

সেন্টমার্টিনের জেলেদের জালে ধরা পড়েছে বিরাট দুটি পোয়া মাছ। জেলেরা জানিয়েছেন, মাছ দুটির ওজন ৫৬ কেজি। মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে সেন্টমার্টিন উপকূলে জেলেদের জালে পোয়া মাছ দুটি ধরা পড়ে। পরে মাছ দুটি স্থানীয় ব্যবসায়ীরা দ্বীপে তিন লাখ টাকা হাঁকান।

জেলেরা জানান, সোমবার রাতে দ্বীপের বাসিন্দা জেলে আবদুল গণির নেতৃত্বে পাচঁ জেলে বঙ্গোপসাগরের মাছ শিকারে যান। পরে মঙ্গলবার ভোরে দ্বীপে পশ্চিম পাড়াস্থল সাগরে জাল তুললে দুটি বড় পোয়া মাছ পাওয়া যায়। মাছ নিয়ে দ্বীপের জেটি ঘাটে ফিরে আসার পর উৎসুক মানুষের ভিড় জমে যায়।

টেকনাফ বোট মালিক সমিতির সভাপতি আবদুল জলিল জানান, সেন্টমার্টিনের জেলেদের জালে ধরা পড়া ৫৬ কেজি ওজনের পোয়া মাছ দুটি বেশি দামের বিক্রির জন্য কক্সবাজারে নিয়ে যাওয়া হয়েছে।

 

দ্বীপের ইউপি সদস্য ফয়েজুল ইসলাম জানান, জেলে আবদুল গণির জালে দুটি বড় পোয়া মাছ ধরা পড়েছে। মাছগুলো স্থানীয় মাছ ব্যবসায়ীরা ৩ লাখ টাকায় হাঁকান। কিন্তু মূল্য আশানুরূপ না হওয়ায় মাছ দুটি বেশি দামে বিক্রির উদ্দেশে কক্সবাজার নিয়ে যান। সেখানে মাছ ব্যবসায়ী মোহাম্মদ ইসহাক সওদাগর ৮ লাখ টাকায় মাছ দুটি কিনে নিয়েছে বলে জানিয়েছেন সেন্টমার্টিনের মাছ ব্যবসায়ী নুর আহমেদ। তিনি জানান, জেলে আবদুল গণি পোয়া মাছ দুটি নিয়ে সেন্টমার্টিন থেকে প্রথমে টেকনাফ শহরে নিয়ে আসে। পরে আমিসহ কক্সবাজার গিয়ে ৮ লাখ টাকায় বিক্রি করি।

এছাড়া, জেলে গণি’ ২০১৮ সালের ১৪ নভেম্বর ৩৪ কেজি ওজনের একটি পোয়া মাছ ধরা পড়ে, সেটি বিক্রি করেন ১০ লাখ টাকায়, ২০২০ এর নভেম্বর মাসে এসে আবারো গণি’র জালে পোয়া মাছ আটকা পড়ে সেটি বিক্রি হয় ৬ লাখ টাকায়। আজ আবারো নভেম্বর মাসে এসে জোড়া পোয়া মাছ ধরা পড়ে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31