রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রেসক্লাবের ঐক্যবদ্ধ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘদিন দ্বিধাবিভক্ত এবং মতপ্রার্থক্য থাকার পর অবশেষে লক্ষ্মীপুর প্রেসক্লাবের বিবাদমান একাধিক গ্রুপের নেতৃবৃন্দ ঐক্যমতে পৌঁছেছেন। প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী পুরনো সদস্যপদ নবায়ন, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং বিতর্কমুক্ত একটি নির্বাচনের মধ্য দিয়ে নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বিকেল ৫টায় প্রেসক্লাব কার্যালয়ে জেলায় কর্মরত সকল প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও স্থানীয় পত্রিকার সম্পাদকদের এক সভা অনুষ্ঠিত হয়ে শেষ হয় রাত ১০টায়। সভায় সভাপতিত্ব করেন, দৈনিক ইনকিলাব পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও বাংলাভিশন টিভির প্রতিনিধি হোসাইন আহম্মদ হেলাল।

সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএ মালেক, দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি কামাল হোসেন, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মো. কাউছার, দৈনিক জনতার জেলা প্রতিনিধি অধ্যাপক গাজী গিয়াস উদ্দিন, দৈনিক যুগান্তর ও এনটিভির জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি এম জে আলম, দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি মহিউদ্দিন ভূঁইয়া মুরাদ, বিটিভি ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি জহির উদ্দিন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি তৌহিদুর রহমান রেজা, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুল ইসলাম ভূঁইয়া, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি আব্দুল মালেক, এসএ টিভির জেলা প্রতিনিধি সহিদুল ইসলাম, জিটিভি’র জেলা প্রতিনিধি এবিএম নিজাম উদ্দিন, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি আব্বাস হোসেন, নিউজ টুয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম পাবেল, চ্যানেল টুয়েন্টিফোর ও যায়যায়দিনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি কামাল হোসেন, দৈনিক কালের প্রবাহের নির্বাহী সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন প্রমুখ।

এরআগে গত (১০ আগষ্ট) বৃহস্পতিবার ঐক্যবদ্ধ প্রেসক্লাব নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অতীতের সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সর্বসম্মতিক্রমে একটি নির্বাচন পরিচালনায় কমিটি গঠন করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন, এমএ মালেক, হোসাইন আহম্মদ হেলাল, গাজী গিয়াস উদ্দিন, কামাল হোসেন, আবুল কালাম আজাদ, মো. কাউছার, এম জে আলম, মুহিউদ্দিন ভূঁইয়া মুরাদ, মো. জহির উদ্দিন, এম তৌহিদুর রহমান রেজা ও মাহবুবুল ইসলাম ভূঁইয়া।

সভায় আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে পুরনো সদস্যদের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভূক্তির জন্য আবেদন করার সিদ্ধান্ত গৃহিত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১