সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

শিক্ষামন্ত্রীর কন‌্যা নন্দিতার সাথে ইমরান এইচ সরকারের বিয়ে

আকাশবার্তা ডেস্ক :

পাত্রী ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের শিক্ষক নাদিয়া নন্দিতা ইসলাম; তিনি শিক্ষামন্ত্রীর মেয়ে। গতকাল শুক্রবার সন্ধ‌্যায় ঘরোয়াভাবে কনে নন্দিতা ও বর ইমরান এইচ সরকারের গায়ে হলুদের আনুষ্ঠানিকতা শেষ হয়। শনিবার ঢাকার কনের বাড়িতে বিয়ে সম্পন্ন হয়েছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং কনের ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ছাড়া গণজাগরণ মঞ্চের কয়েকজন ছিলেন পারিবারিক ওই আয়োজনে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বের সহকারী অধ‌্যাপক নন্দিতা পরিচিতজনদের কাছে তিন্নি নামেই পরিচিত। বেশ কিছুদিন ধরেই পারিবারিকভাবে ইমরানের সঙ্গে তার বিয়ের কথা চলছিল বলে পরিবারের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন।

ইমরান এইচ সরকারের জন্ম ১৯৮৩ সালের ১৪ অক্টোবর। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরু হওয়ার পর থেকে সারা বাংলাদেশে তিনি পরিচিত মুখ। আর সিলেটের মেয়ে নাদিয়া নন্দিতা ইসলামের এসএসসি ১৯৯৭ সালে।

রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নেওয়া ইমরান ছাত্রজীবনে ছাত্রলীগে যুক্ত ছিলেন। ‘ইয়ুথ ফর পিস অ্যান্ড ডেমোক্রেসি’ বা ওয়াইপিডি নামের একটি সংগঠনও করতেন তিনি, যার মূল লক্ষ্য ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টি।

ওই কাজের জন্য ‘প্রজন্ম ব্লগ’ গঠন করে ওয়াইপিডি। অবশ‌্য ইমরান নিজে খুব বেশি ব্লগ লেখেননি। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক হিসেবে ইমরান গণজাগরণ মঞ্চে সম্পৃক্ত হলে তাকে মুখপত্রের দায়িত্ব দেন এ আন্দোলনের সংগঠকেরা।

গত ফেব্রুয়ারিতে ফেইসবুকে ইমরান ঘোষণা দেন, বিয়ে তিনি করছেন এ বছরই। সেলফি পোস্ট করে লিখেছেন, “২০১৬ সালে বিয়ে করছি। এটা ফাইনাল। বাবা-মায়ের দুশ্চিন্তা কমানো দরকার, তাই না?”

সে সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইমরান বলেছিলেন, মঞ্চের কাজের ব্যস্ততার জন্যই এতদিন বিয়ের বিষয়ে মনযোগ দিতে পারেননি।

সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930