সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

দলের জন্য কাজ করে যেতে চান মাহি

বিনোদন ডেস্ক : 

আগে থেকেই আওয়ামী লীগের হয়ে কাজ করছেন ঢালিউডের নায়িকা মাহিয়া মাহি। এ জন্য বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদও পেয়েছেন। আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি।

মাহির স্বামী রাকিব সরকারও রাজনীতিতে সক্রিয়। তিনি গাজীপুর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য।

গত ৩০ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন মাহি। পরে দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে মনোনয়ন দেয়া হয় মুহা. জিয়াউর রহমানকে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে জয় পেয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান। এদিকে ভোটের আগে দলের হয়ে নৌকার পক্ষে কাজ করেছেন মাহিয়া মাহি।

বুধবার ভোটের দিন মাহি জানান, তারও সংসদে যাওয়ার ইচ্ছা আছে। পাশাপাশি দলের জন্য কাজ করে যেতে চান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31