শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

জাতীয় শোক দিবস উপলক্ষে যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের আলোচনা সভা

আকাশবার্তা ডেস্ক :

জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগরের যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শহীদ ফারুক সড়কে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কোষাধ্যক্ষ ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এরশাদ মো. রফিক মৃধা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এশিয়ান গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি হারুন-উর-রশীদ, ডেমরা থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম খান মাসুদ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আরিফ মাতবর, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুর রহমান অনিক, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মেধাবী ছাত্রনেতা আব্দুল তাহির ভূঁইয়া (মুকুট) ও স্থানীয় আওয়ামীলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন, যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সভাপতি এস এম মোফাস্সির হোসেন।

সভায় বক্তারা অবিলম্বে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করার দাবি জানান।

ছাত্রনেতা মুকুট বলেন, ‘শোককে শক্তিতে পরিণত’ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। তিনি আরো বলেন, ছাত্রছাত্রীদেরকে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও ভিশন-২০২১ বাস্তবায়নে পড়াশুনার বিকল্প নেই বলে মন্তব্য করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১