বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ ইং ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

জেনে নিন চামড়া ছাড়ানোর উপায়

লাইফস্টাইল ডেস্ক :

বাংলাদেশে শনিবার কোরবানির ঈদ। মানুষ আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি দেবে। সবাই অবশ্য কসাই ডেকে কোরবানির পর চামড়া ছাড়ানো বা মাংস কাটার কাজ করেন না। অনেকেই নিজেরা কাজটি সেরে ফেলেন। কসাইয়ের অভাব কিংবা শখের বশেই হোক, কাটাকাটি তারাই করেন। যারা নিজেরাই এ কাজগুলো করবেন তাদের জন্য চামড়া ছাড়ানোর পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হলো। কারণ চামড়া সঠিকভাবে না ছাড়ালে ওটা নষ্ট হবে। বিক্রি করতে পারবেন না। ওটা কোনো কাজেও আসবে না। তাই এখানে জেনে নিন করণীয়। কোরবানির আগেই পশুকে প্রচুর পরিমাণে পানি খাওয়াবেন।

এতে চামড়া ছাড়ানো সহজ হবে। এরপর যা করতে হবে…..
১. গরু বা ছাগলটাকে এমন স্থানে কোরবানি দেবেন, যেখানে বসেই চামড়া ছাড়ানো যাবে। জবাইয়ের পর যেন টানাহেঁচড়া করতে না হয়। এতে চামড়া ক্ষতিগ্রস্ত হবে। থেঁতলেও যেতে পারে। যদি অন্য জায়গায় নিতেই হয়, তবে কয়েকজন মিলে সাবধানে তুলে নিয়ে যান। ছেঁচড়ে নেবেন না।

২. গরুর ক্ষেত্রে একপাশ থেকে চামড়া ছাড়ানো শুরু করতে হবে। যেকোনো একপাশের চামড়া ছাড়িয়ে ওটাকে কাত করে দিন। এবার অপর পাশ থেকে শুরু করুন। ছাগলের ক্ষেত্রেও তাই করতে হবে।

৩. যদি সম্ভব হয়, গরু বা ছাগলটাকে মোটা নাইলনের দড়িতে কোনো খুঁটির সঙ্গে টাঙিয়ে নিতে হবে। ঝোলানো অবস্থায় চামড়া ছাড়ানো অনেক সহজ হবে। চামড়াও মাটিতে ঘষা লেগে নষ্ট হবে না।

৪. অবশ্যই ধারালো ছুরি লাগবে। ভোঁতা ছুরি দিয়ে চামড়া ছাড়ালো চামড়া এবং মাংসের ক্ষতি হবে। ঈদের আগেই ছুরি কিনে আনুন কিংবা বাড়িতে থাকলে তা ধার করে নিন।

৫. অনেকেই হয়তো দেখেছেন যে, ছাগলের চামড়ার কিছুটা ছাড়িয়ে টান দিয়ে নিচের দিকে নামিয়ে আনা হয়। এ কাজটি করতে মানা করেন অভিজ্ঞজনরা। এতে চামড়া ক্ষতিগ্রস্ত হয়। পাকা হাতে কাজটি না করলে চামড়া ছিড়েও যেতে পারে।

৬. দ্রুত করার চেষ্টা করবেন না। মনোযোগ দিয়ে ধীরে ধীরে চামড়া ছাড়িয়ে নিন। অপরিপক্ক হাতে চামড়ার সঙ্গে মাংস ও চর্বি লেগে যেতে পারে। এগুলো ছাড়িয়ে নিতে হবে।

৭. যদি এর আগে চামড়া ছাড়ানোর সামান্য অভিজ্ঞতা থাকে, তবে কাজটি অনায়াসে করতে পারবেন। ভয়ের কিছু নেই। আর না থাকলেও ক্ষতি নেই। আশপাশের কসাইরা যেভাবে কাজটি করছে তার সম্পর্কে ধারণা নিন। বুঝে ফেলবেন কাজটি কীভাবে করতে হবে?

সূত্র : ইন্টারনেট।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১