সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

জন্মাষ্টমী উপলক্ষে চন্দ্রগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
জন্মাষ্টমী উপলক্ষে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পূজা উদযাপন পরিষদের আয়োজনে বুধবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রী শ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় সনাতন ধর্মাবলম্বী  সম্প্রদায়ের নারী পুরুষরা বিভিন্ন ব্যানার ফেষ্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
এরআগে শ্রী শ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি বাদল মজুমদার বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তহিদুল ইসলাম ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দ্রগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক
বাবু জয় দেবনাথের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু গৌতম মজুমদার। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি বাবু সমীর কর্মকার, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি বাবু বিজয় চক্রবর্তী প্রমুখ।
বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব। হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা মহা আনন্দে এ উৎসব পালন করে থাকেন। ন্যায় প্রতিষ্ঠার জন্য দেশ ও জাতির মঙ্গল কামনার্থে সকল ধর্মের মানুষকে নিজ নিজ ধর্ম ও জীবন দর্শনের চর্চা আয়ত্ব করার প্রয়োজন। তাতে আমাদের মনের গভীরে জমে থাকা হিংসা, লোভ, অসততা দূর করে একজন পরিপূর্ণ মানুষ হতে সাহায্য করবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31