শনিবার ৭ই মার্চ, ২০২৬ ইং ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে অংশ নেবে যুক্তফ্রন্ট (ভিডিও)

আকাশবার্তা ডেস্ক :

সরকার পদত্যাগে ‘এক দফা’ দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা ১২দলীয় জোটের সঙ্গ ত্যাগ করে বাংলাদেশ কল্যাণ পার্টি তিনটি নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন জোটের আত্মপ্রকাশ ঘটেছে। এই জোট আত্মপ্রকাশের পাশাপাশি দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণাও দিয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এই নতুন জোট ও নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন। যুক্তফ্রন্টের দলগুলো হলো : বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ জাতীয় পার্টি (মতিন)।

যুক্তফ্রন্ট গঠনের কথা উল্লেখ করে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘আমরা তিনটি নিবন্ধিত রাজনৈতিক মিলে আজকে যুক্তফ্রন্ট গঠন করেছি। আমাদের বক্তব্য, সকলের জন্য সমালোচনার দুয়ার উন্মুক্ত থাকলো। জনগণের দয়া, আপনাদের সহযোগিতা সর্বপরি আল্লাহ রহমত থাকলে সাফল্য আসবে।’ একইসঙ্গে আমরা আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সিদ্ধান্ত নিতে প্রস্তুত হয়েছি। সেই সিদ্ধান্ত নেয়ার জন্য সম্ভাবনা আছে, গ্যারেন্টি নাই, সম্ভাবনা আছে যে ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলে দিন কয়েকদিন বিলম্ব হতেও পারে, নাও হতে পারে। যদি মনোনয়নপত্র দাখিলের দিন বিলম্ব হয় তাহলে বাকী তারিখগুলো আনুপাতিক হারে বৃদ্ধি পাবে। আমরা যুক্তফ্রন্ট এখানে সিদ্ধান্ত নিয়েছি আগামী দ্বাদশ সংসদ নির্বাচন জোটগতভাবে অংশ নেবো।

‘আমরা তার জন্য বড় রিস্ক নিচ্ছি। অতীতেও আন্দোলনের অংশ হিসেবে বড় বড় দল, ছোট ছোট দল অংশ নিয়েছেন। আমরাও অনেক বড় দল নই, ছোট দল হিসেবে নির্বাচনে অংশ নেবো আশঙ্কা নিয়ে। আশঙ্কার উত্তর হচ্ছে সরকারের ওয়াদা… এবার ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনকে জাতির সামনে বিশ্বের সামনে গ্রহনযোগ্য করতে চাই।’ বলেন নতুন ফ্রন্টের প্রধান।

ইবব্রাহিম বলেন, ‘আমাদের এই সিদ্ধান্ত কারো পছন্দ হবে, কারো হবে না, এই সিদ্ধান্ত সমালোচনা করার অধিকার সকলেরই থাকবে। বাংলাদেশের সাধারণত সমালোচনা করার শব্দগুলো হয় এরকম… বেঁচা গেছে, দালাল হয়ে গেছে, বিশ্বাসঘাতক হয়ে গেছে, মীরজাফর হয়ে গেছেে। আমার আবেদন থাকবে পরিস্থিতি-পরিবেশকে পূর্ণাঙ্গভাবে মূল্যায়ন কর মন্তব্য করবেন। কিন্তু প্রত্যেকের মন্তব্যের প্রতি আমাদের শ্রদ্ধা ও ইচ্ছা থাকবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী কিছু সাপ্তাহ বাংলাদেশের জন্য রাজনৈতিকভাবে সংকটময় এবং এই সংকটের মধ্য দিয়ে আমাদের উত্তরণ ইনশাল্লাহ ঘটবে, ঘটলে যে প্রত্যয়গুলো আমরা ব্যক্ত করেছি এগুলো অর্জনে আমাদের সহায়তা হবে।

‘১০০ আসনে মনোনয়নের প্রস্ততি’
কল্যাণ পার্টির প্রধান ইবরাহিম বলেন, দ্বাদশ নির্বাচনে ১‘শ আসনে মনোনয়ন দেয়ার প্রস্তুতি আমাদের আছে। আমাদের নিজ নিজ দলের প্রার্থীরা নির্বাচন কমিশনের দেয়া নিবন্ধিত প্রতীকে এই নির্বাচনে অংশ নেবে। ওয়ান-ইলেভেনের জরুরি অবস্থার মধ্যে দেশের রাজনৈতিক পালাবদলের বিশেষ এক মুহূর্তে ২০০৭ সালের ৪ ডিসেম্বর ‘পরিবর্তনের জন্য রাজনীতি’ স্লোগান সামনে রেখে বাংলাদেশ কল্যাণ পার্টি প্রতিষ্ঠা করেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক। নতুন এই ফ্রন্ট গঠনের আগে সৈয়দ মুহাম্মদ ইবব্রাহিম বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এবং সর্বশেষ জাতীয় পার্টি(কাজী জাফর) মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে ১২ দলীয় জোট ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১