বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জে চোরাই অটোরিকশাসহ চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরে ব্যাটারীচালিত একটি চোরাই অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এরআগে গত বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে দায়েরকৃত চুরির মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ শামীম (২০), মাহবুবুর রহমান প্রকাশ মোর্শেদ (২৮), শাহরিয়ার ইমন (২০) ও মোঃ হারুন (৪৫)। তারা সবাই মান্দারী ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, সিএনজি ও ব্যাটারীচালিত অটোরিকশা চোরচক্রের কতিপয় সদস্য মান্দারী এলাকায় অবস্থান করছে এবং তারা চোরাই অটোরিকশা অন্যত্র সরিয়ে নিয়ে বিক্রির পাঁয়তারা করছে। এমন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশের একদল সদস্য মান্দারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি চোরাই অটোরিকশাসহ বিভিন্নস্থান থেকে পৃথকভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১