সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

অবৈধ চাল মজুদকারী ২ জনকে গ্রেফতারের নির্দেশ

আকাশবার্তা ডেস্ক :

গুদামে অতিরিক্ত চাল মজুদ রাখার অভিযোগে বাংলাদেশ রাইস মিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুর রশিদ এবং সাধারণ সম্পাদক লায়েক আলীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।রোববার বিকেলে সচিবালয়ে বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে আলাপকালে তিনি সংশ্লিষ্ট জেলার ডিসি ও এসপিদের এ নির্দেশ প্রদান করেন। বৈঠকে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামও উপস্থিত ছিলেন।

এছাড়া বৈঠকে চাল সংকট কাটাতে দেশের কোথায় কোথায় চাল মজুদ আছে সে বিষয়টি জানতে চান বাণিজ্যমন্ত্রী। প্রত্যেক জেলায় যেসব গুদামে অবৈধভাবে চাল মজুদ রাখা হয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।বৈঠকে বাংলাদেশ রাইস মিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক লায়েক আলীর নাম উঠে আসে। সম্প্রতি আইন-শৃঙ্খলা বাহিনী তার গুদামে অভিযান চালিয়ে অতিরিক্ত চাল মজুদের প্রমাণ পায়।

বিষয়টি জানতে পেরে বাণিজ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে কুষ্টিয়ার এডিসি ও নওগাঁর ডিসি এবং দুই জেলার এসপির সঙ্গে ফোনে কথা বলেন। জানা গেছে এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী তাদের বলেন, এদের মতো লোকদের কোন আইনে মাত্র ৫০ হাজার টাকা জরিমানা করা হয়?

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, তিনি অতিরিক্ত চাল মজুদ করে যে অপরাধ করেছেন তাতে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা উচিত ছিল। তাৎক্ষণিকভাবে তার গুদামে অভিযান চালিয়ে সেখানে মজুদ থাকা অতিরিক্ত চাল ও ধান জব্দ করে তাকে গ্রেফতার নির্দেশ দেওয়া হয়।

এ নির্দেশ দেওয়ার পর বাণিজ্যমন্ত্রী বলেন, এটা আমাদের সিদ্ধান্ত ও নির্দেশ। চালের ইস্যুটি ধৈর্য্যের চরম সীমায় পৌঁছেছে।

সূত্র : আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930