রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

জেলা জামায়াতের সেক্রেটারীসহ ৩ জন কারাগারে

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে নাশকতার একাধিক মামলার আসামি ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মফিজুল ইসলাম ও আরো দুই জামায়াত কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার দুপুরে লক্ষ্মীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারজানা আক্তার পৃথক পৃথকভাবে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, নাশকতার ৫টি মামলার আসামি জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মফিজুল ইসলাম (জিআর ৭০১/১১) মামলায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিজ্ঞ বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর কিছুক্ষণ পর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অন্য নাশকতার মামলায় ওই জামায়াত নেতা ও জামায়াত কর্মী মাসরু এবং রহমত উল্লাহসহ ৩ জন জামিন চান। বিচারক জামিন নামঞ্জুর করে ৩ জনকেই কারাগারে প্রেরণের নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট মামলার আইনজীবীরা নিশ্চিত করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১