সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

নারিকেলের সাদা নাড়ু তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক :

নারিকেলের নাড়ু মানেই লোভনীয় স্বাদ। বিভিন্ন উৎসব-আয়োজনে নারিকেলের নাড়ু রাখা হয়। আবার ঘরোয়া নাস্তায়ও রাখা যেতে পারে এই পদ। বিশেষ করে ছোটদের কাছে এটি খুবই পছন্দের একটি খাবার। নারিকেলের ধবধবে সাদা নাড়ু কীভাবে তৈরি করা হয়, এটা নিয়ে কৌতুহল অনেকের। কারণ তৈরি করতে গিয়ে অনেকের নাড়ুই লালচে হয়ে যায়। আজ চলুন জেনে নেওয়া যাক নারিকেলের সাদা নাড়ু তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

নারিকেল কোড়ানো- ১ কাপ। চিনি- ১ কাপ। দুধ- ১ কাপ। এলাচ গুঁড়া- সামান্য। দারুচিনির ছোট টুকরা- ২টি। ঘি- ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

একটি কড়াইতে নারিকেল, দুধ ও চিনি একসঙ্গে প্যানে দিয়ে মাঝারি আঁচে ভাজতে থাকুন। খেয়াল রাখতে হবে যেন মিশ্রণটি বাদামি না হয়ে যায়। এরপর তার সঙ্গে দারুচিনি ও এলাচ গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। মিশ্রণ তৈরি হয়ে গেলে নামিয়ে নিন। এরপর হাতের তালুতে সামান্য ঘি মেখে নিয়ে গোল গোল আকৃতিতে গড়ে নিন। এবার ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে এয়ার টাইট বয়ামে সংরক্ষণ করুন। এটি বেশ কিছুদিন রেখে খাওয়া যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930