বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লাখো নারী ভক্তের হৃদয় ভাঙল তাসকিন, বিয়ে মানি না!

ক্রীড়া ডেস্ক :

মঙ্গলবার রাতে খবরটা শোনার পর থেকেই মন খারাপ সপ্তম শ্রেণির ছাত্রী অদিতির। সকালে স্কুলে গিয়েই সব বান্ধবীকে খবরটা জানিয়ে দিয়েছে দ্রুত। প্রত্যেকেই সঙ্গে সঙ্গে বিষণ্ণ। তবে, সবচেয়ে মন খারাপ সহপাঠী নাঈমার। হবে নাই বা কেন, প্রিয় ক্রিকেটার তাসকিনের যে বিয়ে হয়ে গেছে! যেই তাসকিনের ছবি তার পুরো ঘর জুড়ে, স্কুলে এসে পেনসিল বক্স খুলেও প্রথমেই সে দেখে নেয় তাসকিনের ছবি, সেই তাসকিন কি না হুট করে বিয়ে করে বসল! এত মন খারাপের মধ্যে তাও একটু খানি শান্তি নাইমার, তাসকিনের স্ত্রী আর তার নিজের নাম যে এক।

কোন মনগড়া গল্প নয়। ৩১ অক্টোবর ক্রিকেটার তাসকিনের বিয়ের খবর শোনার পর থেকে এমন বেশ কয়েকটি ঘটনার কথা জানা গেছে। তাসকিনের মেয়ে ভক্ত নিয়ে খবর আগেও কম হয় নি। ২২ বছর বয়সী বাংলাদেশি এই পেসারের ভক্তরা মূলত টিনএজার বা কিশোরী। এই বয়সের ছেলে-মেয়েরা এমনিতেই বেশ কল্পনাপ্রবণ। পছন্দের খেলোয়াড় বা তারকাকে নিয়ে তারা নানা স্বপ্নে বিভোর থাকে। বিয়ের পর থেকে তাই অনেকেই বলছে, লাখো নারী ভক্তের হৃদয় ভেঙে বিয়ের পিঁড়িতে বসেছেন তাসকিন।তাই এ বিয়ে মানি না।

২০১৪ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকেই তাসকিনের খেলার ভক্তের সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত বেড়েছে ব্যক্তি তাসকিনের ভক্তও। তার মেয়ে ভক্তরা যে শুধু কিশোরীই তা কিন্তু নয়; বয়স, পেশা নির্বিশেষে তাসকিনের নারী ভক্ত আছে দেশজুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তাসকিনের বিয়ের খবর শুনে টানা এক ঘণ্টা কেঁদেছেন।

শুধু পোস্ট আর কমেন্ট নয়, তাসকিনের বিয়ে মানি না বলে ফেইসবুকে দুইদিন ব্যাপী একটি ইভেন্টও খোলা হয়ে গেছে! বিয়ের খবর পাওয়ার পর ভক্তরা আফসোস যেমন করছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে শুভকামনাও জানাচ্ছেন প্রিয় খেলোয়াড়কে।

উল্লেখ্য, প্রোটিয়াদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ শেষ করে গত মঙ্গলবার দেশে ফিরেন তাসকিন। ওই রাতেই বিয়ের পিঁড়িতে বসেন তিনি।ঘরোয়া আয়োজনে দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন ২২ বছর বয়সী ক্রিকেটার। মোহাম্মদপুরের লালমাটিয়ায় অবস্থিত একটি কনভেনশন সেন্টারে তাসকিন আহমেদ ও স্ত্রী রাবেয়ার পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ে।

ক্রিকেটারের পারিবারিক সূত্র জানায়, তাসকিন-রাবেয়ার দীর্ঘদিনের সম্পর্কের পর পারিবারিক সম্মতিতে বছরখানেক আগে ঘরোয়াভাবে অনুষ্ঠিত হয় আংটিবদল। একইসঙ্গে ধার্য করা হয় তাদের বিয়ের দিনক্ষণ। এ ধারাবাহিকতায় মঙ্গলবার দীর্ঘদিনের বান্ধবীকে আপন করে নেন তাসকিন।

তাসকিনের স্ত্রী নাঈমা বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) অর্থনীতিতে স্নাতক পড়ছেন। তাসকিনও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পরিবারের পাশাপাশি তামিম ইকবালের পরিবারও।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১