রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

২৩ বছর পর লক্ষ্মীপুর জেলা যুবলীগের সম্মেলন আজ

আকাশবার্তা ডেস্ক :

দীর্ঘ ২৩ বছর পর আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সম্মেলন। পুরো জেলায় এখন সাজ সাজ রব। চারদিকে বর্ণিল সাজে সাজানো হয়েছে জেলা শহরকে। উৎসাহ-উদ্দীপনায় মেতেছে যুবলীগের প্রত্যেকটি ইউনিটের নেতা-কর্মীরা। দুপুর ২টায় জেলা শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে সম্মেলনের জন্য সুসজ্জিত বিশাল প্যান্ডেল তৈরী করা শেষ হয়েছে। সম্মেলনকে সাফল্য মন্ডিত করতে এবং স্মরণকালের যুব সমাবেশ ঘটাতে প্রস্তুত জেলা যুবলীগসহ যুবলীগের বিভিন্ন উপ-কমিটির নেতৃবৃন্দ। সার্বিকভাবে সম্মেলনের তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু।

আজকের ঐতিহাসিক এই সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, যুবরাজনীতির অহংকার কিংবদন্তি যুবনেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. হারুনুর রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম. শাহ্জাহান কামাল, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম (কণ্ঠশিল্পী), লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু, সাবেক সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের, সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের সহ-সভাপতি ডাঃ এহসানুল কবির জগলুল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান আতা, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আজাহার উদ্দিন, সহ-সম্পাদক মো. রবিউল আলম।
সম্মেলনে সভাপতিত্ব করবেন, লক্ষ্মীপুর জেলা যুবলীগের আহ্বায়ক যুবনেতা এ কে এম. সালাহ্ উদ্দিন টিপু।

দলীয় সূত্র জানায়, জেলা যুবলীগকে চাঙ্গা এবং সাংগঠনিক কার্যক্রমে সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় করে তুলতে একজন দক্ষ সংগঠক হিসেবে সর্বমহলে সুপরিচিতি লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক ভিপি, দুঃসময়ের সংগ্রামী নেতা জেলা যুবলীগের আহ্বায়ক এ কে এম সালাহ উদ্দিন টিপু। সভাপতি পদে ত্যাগী এই নেতার বিকল্প চিন্তা করছেন না তৃণমূলের নেতা-কর্মীরা।
তবে সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী আলোচনা রয়েছেন। এদের মধ্যে যুগ্ম আহ্বায়ক বায়েজীদ ভূঁইয়া, আব্দুল জব্বার লাভলু, আব্দুল্যাহ আল নোমান, তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু ও শেখ জামাল রিপন।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ১৯৯৪ সালে সম্মেলনের মাধ্যমে জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়। ওইসময় অ্যাডভোকেট নুরুল হুদা পাটোয়ারী সভাপতি ও ইসমাইল হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ২০০২ সালে সৈয়দ সাইফুল হাসান পলাশকে আহ্বায়ক ও সৈয়দ আহম্মদ পাটোয়ারীকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়।

ওইসময় সম্মেলন না হওয়ায় ২০১২ সালে সৈয়দ আহম্মদ পাটোয়ারীকে আহ্বায়ক ও এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, অ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লবকে যুগ্ম আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে ওই কমিটি ভেঙ্গে দিয়ে ২০১৬ সালের ফেব্রুয়ারী মাসে সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপুকে আহ্বায়ক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ জামাল রিপন ও বায়েজীদ ভূঁইয়াকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় যুবলীগ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১