বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নিষেধাজ্ঞা কাটিয়ে ‍একাদশে ফিরছেন স্টোকস-হেলস

স্পোর্টস ডেস্ক :

অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার সঙ্গে পেরে উঠছে না ইংল্যান্ড। সিরিজের প্রথম দুটি টেস্টই জিতে নিয়েছে স্টিভেন স্মিথের দল। বেন স্টোকসের জায়গাটা পূরণ করতে পারছেন না কেউই। মনে করা হচ্ছিল, ক্রিস ওকস স্টোকসের অভাব পূরণ করতে পারবেন, তবে প্রথম দুটি টেস্টেই ব্যর্থ হয়েছেন ওকস। অবশেষে স্টোকসকে ফেরাতে বাধ্য হলো ইংল্যান্ড নির্বাচকরা। তবে টেস্টে নয়, স্টোকস খেলবেন ওয়ানডে সিরিজে। অ্যাশেজ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবেন জো রুট-মরগানরা। সেই দলে ফেরানো হয়েছেন স্টোকসকে। সেইসঙ্গে ওপেনার ও উইকেটরক্ষক অ্যালেক্স হেলসও ফিরছেন ওয়ানডে দলে। ব্রিস্টলের একটি পানশালাতে মারামারির ঘটনায় এ দুই তারকা ক্রিকেটার নিষিদ্ধ হয়েছিলেন।

গত ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টলে একটি পানশালায় মারামারি করেন বেন স্টোকস। এ ঘটনায় গ্রেপ্তার হন তিনি ও অ্যালেক্স হেলস। তবে এ ঘটনায় পার পেয়ে গেলেন এই দুজন ক্রিকেটার। মারামারির সেই সময়ে উপস্থিত দুজন স্টোকসের পক্ষে সাক্ষ্য দিয়েছেন।

জানা গেছে, এক সমকামী দম্পতিকে বাঁচাতেই শেষ পর্যন্ত মারামারি করতে হয় স্টোকসকে। কাই বেরি ও বিলি ও’কোনেল নামে সেই সমকামী দম্পতি ‘দি সান’কে বলেন, ‘আমরা স্টোকসের কাছে কৃতজ্ঞ। সে আমাদের বাঁচিয়েছে। আমার খুবই ভীত ছিলাম। আমরা মারামারি চাইছিলাম না। তবে সে (স্টোকস) না থাকলে আমরা বিপদে পড়তে পারতাম। বেন কেবল আমাদের সাহায্য করছিল। সে আসলেই নায়ক।’ সমকামী দম্পতির আগেই সেই রাতের ঘটনা সামাজিক মাধ্যমে তুলে ধরেন ব্রিটিশ সাংবাদিক পেয়ার্স মরগান। টুইটারে তিনি বলেন, ‘দুজন সমকামী দম্পতিকে বখাটেরা বিরক্ত করছিল। তাঁদের হাতে বোতল ছিল। বখাটেরা তাদের বিব্রত করছিল। এই দুজনকে সাহায্য করতেই মারামারিতে জড়ান স্টোকস।’

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে হেলস ও স্টোকসকে। তদন্তের স্বার্থে আবারও ডাকা হতে পারে তাঁদের। তবে নাইট ক্লাবে বাইরে মামামারির ঘটনায় স্টোকসের বিরুদ্ধে অভিযোগ আনেনি দেশটির পুলিশ। গত সপ্তাহে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি পান এই অলরাউন্ডার। নিউজিল্যান্ডের ক্লাব ক্যান্টাবুরি হয়ে দুটি ম্যাচ খেলেছেন স্টোকস। দুটি ম্যাচেই অবশ্য ক্যান্টাবুরি হেরেছে।

ইংল্যান্ডের ওয়ানডে দল : অ্যালেক্স হেলস, জেসন রয়, স্যাম বিলিংস, জো রুট, ইয়ন মরগান, মইন আলি, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারেন, লিয়াম প্ল্যাঙ্কেট, জ্যাক বল, আদিল রশিদ, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১