মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কুমিল্লার ভাবনায় নেই ঢাকা

স্পোর্টস রিপোর্টার :

একটি দল প্লেয়ার্স ড্রাফটের পর থেকেই কাগজে-কলমে শক্তিশালী, অন্যটি ব্যাট-বলের লড়াই মাঠে গড়ানোর পর শক্তির জায়গাটা দেখিয়ে চলেছে ক্রমাগত। প্রথম দলটি গ্রুপপর্বে ১২ ম্যাচের ৯টিতে জিতে আসা কুমিল্লা, দ্বিতীয়টি ৭ জয়ের দেখা পাওয়া ঢাকা। লিগপর্বে দুবারের দেখায় আবার ঢাকাকে সহজেই হারিয়েছে কুমিল্লা। কোয়ালিফায়ারের আগে সেজন্যই হয়ত প্রতিপক্ষ নিয়ে অতশত ভাবছেন না কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

বিপিএলের পঞ্চম আসরের আসল লড়াই শুরু হচ্ছে আজ শুক্রবার। সন্ধ্যা ৭টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে সাকিবের ঢাকা ও তামিমের কুমিল্লা। গতকাল বিকেলে একাডেমি মাঠে অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল সালাউদ্দিনকে। কোয়ালিফায়ারের ম্যাচটা কাদের সঙ্গে সেটিই মনে করতে পারছিলেন না তামিমদের কোচ! ‘আমি তো জানি না কাল কাদের সাথে খেলছি! হয়ত ঢাকার সঙ্গে খেলা। প্রতিপক্ষ নিয়ে খুব একটা চিন্তা করছি না। বিপিএলের সাতটা দলই আসলে শক্ত প্রতিপক্ষ ছিল। এখানে কাউকেই আলাদা করে দেখার বিষয় নেই।’

প্রতিবারই শক্তিশালী দল গড়ে আসছে ঢাকা ডায়নামাইটস। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবার শক্তি আরও বাড়িয়েছে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তো আছেনই, সঙ্গে সাঙ্গাকারা, নারিন, লুইস, আফ্রিদি, পোলার্ড, আমিরের মতো বিদেশি পারফর্মাররা। আছেন মোসাদ্দেক, আবু হায়দারের মত দেশি তারকারা। এমন দল গড়ে সবার সমীহ পেলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ প্রতিপক্ষকে নিয়ে জটিলরেখায় ভাবছেন না। লিগপর্বের সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে প্রথম কোয়ালিফায়ারে খেলবে কুমিল্লা। ঢাকা দুইয়ে ৭ জয় আর বৃষ্টিতে পাওয়া ১ পয়েন্ট মিলিয়ে ১৫ নিয়ে। খুলনা টাইটানস সমান ১৫ পয়েন্ট পেলেও রানরেটে ঢাকা এগিয়ে। আজ দুপুর ২টায় এলিমিনেটরের ম্যাচে মুখোমুখি হবে খুলনা ও রংপুর রাইডার্স।

প্রথম কোয়ালিফায়ারে হেরে গেলেও কুমিল্লা ও ঢাকার সামনে থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালের টিকিট কাটার সুযোগ। তখন প্রতিপক্ষ হবে এলিমিনেটরের জয়ী দল। রোববার হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আক্ষরিক অর্থে যেটি অঘোষিত সেমিফাইনাল।

সালাউদ্দিন অবশ্য রোববার পর্যন্ত অপেক্ষা করতে চান না। আজকের ম্যাচকেই ফাইনালে ওঠার মঞ্চ বানাতে চান। দ্বিতীয় সুযোগের কথা মাথাতেই আনছে না, ‘আমরা ভাবছি সামনে একটা ম্যাচই আছে, ওই ম্যাচ হারলে বাদ পড়ে যাব।’ শের-ই-বাংলার উইকেটে অসমান বাউন্স ও বল ধীরে ব্যাটে আসায় কিছুটা চিন্তায় ব্যাটিং শক্তির দলগুলো। তবে কঠিন উইকেটে দলের অধিনায়ক অভিজ্ঞ তামিম ইকবালের উপরই ভরসা রাখছেন কোচ।

‘তামিমের এই উইকেটে আরও ভাল খেলার সুযোগ আছে। এ ধরনের উইকেটে ও আগেও ভাল ভাল ইনিংস খেলেছে। বিশেষ করে দুইটা টেস্ট জিতিয়েছে। আশা করব তামিম আবারও এমন উইকেটে ভাল করে দেখাবে তার স্কিল লেভেল কতটা ভাল।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১