সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

রোনালদোর হাতে ব্যালন ডি’অর

স্পোর্টস ডেস্ক :

সবাই আগেই আঁচ পেয়ে গিয়েছিলেন পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর উঠছে রিয়ালের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে। ফ্রান্স ফুটবল সাময়িকী গত বৃহস্পতিবার প্যারিসে আনুষ্ঠানিকভাবে ক্রিস্টিয়ানো রোনালদোকেই বিজয়ী ঘোষণা করেছে। এ নিয়ে পাঁচবার ব্যালন ডি’অর জিতলেন রিয়াল মহাতারকা।

এতেই রোনালদো ছুঁয়ে ফেললেন চিরপ্রতিদ্বন্ধি লিওনেল মেসিকে। এত দিন পাঁচটি ব্যালন ডি’অর জিতে সবার ওপরে ছিলেন আর্জেন্টাইন খুদে জাদুকর। সেই কীর্তি এখন আর মেসির একার রইল না। সেখানে ভাগ বসালেন রোনালদো। রোনালদো এর আগে এই ট্রফিটা চারবার জিতেছেন (২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬)। আর মেসি ব্যালন ডি’অর জিতেছেন এই দশকের বাকি বছরগুলোয় (২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫)। ১৯৫৬ সাল থেকেই নিয়মিতভাবে এ ট্রফি দিয়ে আসছে ফ্রান্স ফুটবল সাময়িকী।

২০১০ সাল থেকে ফিফার বর্ষসেরার সঙ্গে মিলে একীভূত হয়ে সেটির নাম হয়ে যায় ফিফা-ব্যালন ডি’অর। ছয় বছর একসঙ্গে পথচলার পর গত বছর আবার আলাদা হয়ে যায় ফিফা আর ফ্রান্স ফুটবল। গত বছরও ব্যালন ডি’অর জিতেছেন রোনালদো। রোনালদো লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন। চ্যাম্পিয়নস লিগে টানা পঞ্চমবারের মতো সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।

গত বছর দেশের হয়ে ইউরো জেতানোর পর এ বছর পর্তুগালকে তুলেছেন কনফেডারেশনস কাপের সেমিফাইনালে। এসবই মেসিকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন রোনালদো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১