বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মুক্তিযুদ্ধের চেতনায় মোহনানিউজের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক :
স্বপ্নের কাছাকাছি স্লোগান সামনে রেখে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল মোহনানিউজ ডটকম। শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের চকবাজারের রতন প্লাজার অস্থায়ী কার্যালয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান।

মোহনানিউজের চীফ এডমিন জামাল উদ্দিন রাফির পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য ফরিদা ইয়াসমিন লিকা, দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার কামাল হোসেন, দৈনিক রূপসী লক্ষ্মীপুর পত্রিকার সম্পাদক কামাল উদ্দিন হাওলাদার, দৈনিক ভোরের মালঞ্চ পত্রিকার সম্পাদক মতিউর রহমান, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক কার্তিক রঞ্জন সেনগুপ্ত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আরাফাত, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি কাজল কায়েস, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান ও সাপ্তাহিক নতুন পথ পত্রিকার সম্পাদক বিএম সাগর।

বক্তারা বলেন, বর্তমানে অনলাইন সংবাদ মাধ্যম অনেক আছে। এরমধ্যে আমাদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম বেচে নিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে মোহনানিউজ মূলধারার সাংবাদিকতা করবে। এতে লক্ষ্মীপুরের তৃণমূল পর্যায়ে সমস্যা-সম্ভাবনা উঠে আসবে। ঘটনার পিছনের খবর দায়িত্বশীলভাবে অনলাইনে তুলে আনতে পারলেই মোহনানিউজকে পিছনে ফিরে তাকাতে হবেনা। স্থানীয় উন্নয়নের পাশাপাশি অনলাইটিও তথ্য ভান্ডার হিসেবে সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বণিক বার্তার সিনিয়র রিপোর্টার সাইফ সুজন, চ্যানেল আই প্রতিনিধি মহিউদ্দিন ভূঁইয়া মুরাদ, দৈনিক সংবাদ প্রতিনিধি মাসুদুর রহমান খাঁন ভুট্টু, ডেইলি অবজারভার প্রতিনিধি রবিউল ইসলাম খাঁন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিনিধি মামুনুর রশিদ, দৈনিক বণিক বার্তা প্রতিনিধি রাকিব হোসেন রনি, দৈনিক মুক্ত বাঙ্গালির বার্তা সম্পাদক রাজিব হোসেন রাজু, দৈনিক লাখো কন্ঠ প্রতিনিধি নুর মোহাম্মদ, সংবাদকর্মী আলমগীর হোসেন, হালিম খাঁন লিটন ও মাহফুজুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১