বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ষষ্ঠবারের মতো জাতীয় লিগে চ্যাম্পিয়ন খুলনা

স্পোর্টস রিপোর্টার :

জাতীয় ক্রিকেট লিগে টানা তৃতীয় ও মোট ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হলো খুলনা বিভাগ। লিগের ষষ্ঠ রাউন্ডের খেলার শেষ দিনে শনিবার ঢাকা বিভাগকে ইনিংস ও ৪৯ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলে খুলনা। ঢাকা বিভাগ লিগে মোট পাঁচবার শিরোপা জিতে।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ নম্বর মাঠে শুরুতে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ১১৩ রানেই অলআউট হয়ে যায় ঢাকা বিভাগ। জবাবে খুলনা বিভাগ তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিজয়ের ২০২ ও মেহেদী হাসানের ১৭৭ রানে ভর করে ৮ উইকেটে ৪৫৯ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। ৩৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ঢাকা বিভাগ। তবে দলটির দ্বিতীয় ইনিংস ২৯৭ রানে গুটিয়ে যায়।

ফলে ইনিংস ও ৪৯ রানের জয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খুলনা বিভাগ। প্রথম ইনিংসে ৭ উইকেট সহ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট মিলিয়ে মোট ১০ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেনমেহেদী হাসান মিরাজ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১