শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

রহমত উল্যাহ বিপ্লব চন্দ্রগঞ্জ থানা আ.লীগের সাধারণ সম্পাদক প্রার্থী

আকাশবার্তা ডেস্ক :
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলা ও ১টি থানা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আগামী ২১ জানুয়ারী সন্ধ্যা ৬টায় কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এ দিকে জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সম্মেলনকে গিরে চলছে নানা জল্পনা কল্পনা। আগামীদিনে আওয়ামী রাজনীতির শীর্ষ পদে নেতৃত্ব পাচ্ছেন কারা? এ প্রশ্ন এখন সর্বমহলে ঘুরপাক খাচ্ছে। কারণ যোগ্য ব্যক্তিত্ব দলের দায়িত্বে না আসলে সেক্ষেত্রে হাইব্রিডদের পদায়ন হলে দলের জন্য তা হবে আত্মঘাতী। সম্মেলনকে সামনে রেখে শুরু হয়েছে পদ প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। এখানে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক ব্যক্তির নাম শোনা গেলেও সাধারণ সম্পাদক পদে কর্মী বান্ধব এ্যাড. রহমত উল্যাহ বিপ্লব ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন ইউনিয়নের কয়েকজন সভাপতি/সম্পাদক ও কাউন্সিলররা জানান, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট আইনজীবী এ্যাড. রহমত উল্যাহ বিপ্লব সাধারণ সম্পাদক পদে প্রার্থী হলে তিনিই হবেন যোগ্য প্রার্থী।
বিগত দিনে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে থেকে নেতাকর্মীদের মনে উৎসাহ যুগিয়েছেন এ্যাড. রহমত উল্যাহ বিপ্লব। তিনি কেবল একজন রাজনৈতিক নেতাই নন। তিনি একজন আইনজীবী, সাংবাদিক, সমাজসেবক, দক্ষ সংগঠক ও পরোপকারী। একজন দক্ষ রাজনীতিকের আসলে যা গুণ থাকা প্রয়োজন তার সবকিছুর প্রতিফলনই রয়েছে এ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লবের মাঝে। গণমানুষের আস্থা অর্জন করা এই নেতা ভালোবাসার পরম মমতায় নির্যাতিত, নিপীড়িত নেতাকর্মীদের কাছে টেনে নেন।
এ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লব ছাত্রজীবনে লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, ঢাকা আইডিয়াল ‘ল’ কলেজে অধ্যয়নকালীন সময় আওয়ামী আইন ছাত্রপরিষদের কেন্দ্রীয় নেতা ছিলেন। এরপর লক্ষ্মীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন দীর্ঘদিন ধরে। বর্তমানে ১৪ দলীয় জোট চন্দ্রগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন সুবক্তা হিসেবেও পরিচিত সবার কাছে। গণতান্ত্রিক আন্দোলনে রাজপথের কর্মী হিসেবে স্বচ্ছ রাজনৈতিক নেতা হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে তাঁর।
রাজনৈতিক সংগঠন ছাড়াও এ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লব জেলা শহর থেকে প্রকাশিত “দৈনিক ভোরের মালঞ্চ” পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তখন জেলার সাংবাদিক ও সুশীল সমাজের সাথে সু-সম্পর্ক গড়ে উঠে তাঁর। তিনি লক্ষ্মীপুর জেলা রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য, জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচিত প্রাক্তন সহ-সম্পাদক, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের প্যানেল আইনজীবী, লক্ষ্মীপুর বাগবাড়ি ক্লাব, উত্তর জয়পুর কৃষি সমবায় সমিতিসহ একাধিক ক্রীড়া ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
এ্যাড. রহমত উল্যাহ বিপ্লব লক্ষ্মীপুর জেলা শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে স্টার মার্কসহ এসএসসি, লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে একাধিক বিষয়ে লেটার মার্কসহ প্রথম বিভাগে এইচএসসি পাশ করার পর কুমিল্লা বোর্ডের বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছিলেন। একই কলেজ থেকে বিএসএস ডিগ্রী লাভ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস এবং ঢাকা আইডিয়াল ‘ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রী অর্জন করে আইনজীবী হিসেবে ঢাকা জজকোর্টে যোগদান করেন। বর্তমানে লক্ষ্মীপুর জেলা জজকোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন। স্বল্প সময়ে ফৌজদারী ওকালতিতে ব্যাপক সুনাম অর্জনে সক্ষম হন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০