সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

চোখের যত্নে যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক :

সুষম ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের মাধ্যমে চোখ ভাল রাখা যায়। এ ধরনের খাবার খেলে চোখ খারাপ হওয়ার ঝুঁকিও কমে যায়।নিয়মিত এন্টিঅক্সিডেন্ট ও ভিটামিনসমৃদ্ধ খাবার গ্রহণ করলে চোখের জটিল সমস্যা যেমন-বাধর্ক্যজনিত কারণে চোখের সমস্যা, গ্লুকোমা, রাতকানা, চোখের শুষ্কতা, রাতকানা ইত্যাদি এড়ানো সম্ভব।

এখানে কিছু খাবারের কথা উল্লেখ করা হলো যা আপনার চোখ ভাল রাখতে সাহায্য করবে।

মাছ : বিভিন্ন ধরনের মাছ চোখের জন্য বিশেষ উপকারী। স্যামনের মতো ওমেগা ৩ সমৃদ্ধ সামুদ্রিক মাছ চোখ ভাল রাখতে সাহায্য করে। মাছের তেলও চোখের জন্য বেশ কার্যকরী। এগুলো চোখের শুষ্কতা রোধ করতে সাহায্য করে। বিশেষজ্ঞরা একারণে সপ্তাহে অন্তত তিনদিন মাছ খাওয়ার পরামর্শ দেন।

ডিম : চোখের জন্য ডিম দারুন উপকারী খাবার। এতে চোখের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় উপাদান ভিটামিন এ, লিউটিন, জিঙ্ক পাওয়া যায়।

আখরোট ও বাদাম : আখরোট ও বাদাম চোখের জন্য খুবই কার্যকরী। আখরোটে থাকা ভিটামিন এ চোখ ভাল রাখতে সহায়তা করে। নিয়মিত বাদাম খেলে বার্ধক্যজনিত চোখের অসুখ অনেকটা কমে যায়।

দুধ : দুধ বা দুধজাতীয় খাবার যেমন-দই চোখ ভাল রাখতে সহায়তা করে। এতে ভিটামিন এ, জিঙ্ক, খনিজ উপাদান থাকে যা চোখের কর্ণিয়া, রেটিনা ভাল রাখে। এ ধরনের খাবার রাতকানা রোগের ঝুঁকিও কমায়।

গাজর : গাজরে প্রচুর পরিমানে ভিটামিন এ এবং বিটা ক্যারেনাটিন থাকে, যা চোখের জন্য খুবই প্রয়োজনীয় উপাদান। এসব উপাদান চোখের যেকোন ধরনের সংক্রমন এবং জটিল রোগ সারাতে সাহায্য করে।

কমলা : কমলার মতো লেবুজাতীয় যেসব ফলে ভিটামিন সি থাকে সেগুলি চোখের জন্য অনেক উপকারী।

এছাড়া সব ধরনের তরতাজা ফলমূল , সবজি ,সবুজ শাক চোখের রক্ত সরবরাহ করতে সাহায্য করে। চোখের নানা ধরনের রোগ প্রতিরোধ করে।

সূত্র : হেলথলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930