বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে শীতার্তদের পাশে প্রাক্তন শিক্ষার্থী ফোরাম

আকাশবার্তা ডেস্ক : দেশজুড়ে শীতের তীব্রতা বাড়ায় বাড়ছে সাধারণ মানুষের কষ্টও।দেশের বিভিন্ন অঞ্চলের দরিদ্র অনেক মানুষই গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে। তাপমাত্রা ব্যাপকভাবে কমে আসায় ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। শীতের তীব্রতায় ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। শীত নিবারণের জন্য অতিদরিদ্র মানুষের গরম কাপড় কেনার নেই তাদের কোন সামর্থ্য।না থাকায় বেড়েছে আরো দুর্ভোগ।

বাস্তবতা হচ্ছে দেশজুড়ে এখন প্রচুর শীত। শুধু শীত নয়,শুরু হয়েছে রীতিমতো শৈত্যপ্রবাহ। কয়েকদিনের টানা শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় দুস্থ শীতার্তদের পাশে দাঁড়িয়েছে মান্দারী হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ফোরাম ।

অসহায় ও গরীব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মান্দারী হাই স্কুল প্রাক্তন শিক্ষার্থী ফোরাম “মান্দারী হাই স্কুল এক্স স্টুডেন্টস” স্বেচ্ছাসেবী সংগঠন ।

মঙ্গলবার বিকেল জেলার সদর উপজেলার মান্দারী দক্ষিণ বাজার “ শহীদ মিনার ” প্রাঙ্গনে অসহায় ও গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

২য়বারের মত শীতার্তর মাঝে ১২০ পিস শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে আকাশবার্তাকে জানান” স্বেচ্ছাসেবী সংগঠন মান্দারী হাই স্কুল এক্স স্টুডেন্টস ফোরাম ।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুজ্জামান, মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মিজানুর রহিম,এক্স স্টুডেন্টস ফোরামের সভাপতি শাহাদাত হোসেন সবুজ,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা

কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত বক্তৃতায় অতিথিরা এক্স স্টুডেন্টস ফোরামের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন এবং ভবিষ্যতে সংগঠনটির কাজে সকল ধরনের সাহায্য করার ইচ্ছা পোষণ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০