সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

রাশি বলে দেবে আপনার সঙ্গী আপনার প্রতি কতটা বিশ্বস্ত

লাইফস্টাইল ডেস্ক :

ধনু— এদের সততা সময় সাপেক্ষ। মাঝেমধ্যে এরা এতটাই সৎ হয় যে সেই সততার জন্য তাদের প্রায়শই ভুল বোঝাবুঝির স্বীকার হতে হয়।

মেষ— এই রাশির মানুষেরা অত্যন্ত বিশ্বাসযোগ্য। প্রেম-সম্পর্কের জন্য আদর্শ পছন্দ।

সিংহ— এরা নির্ভয়ে সত্যি কথা বলে। সেই কারণে মাঝেমধ্যেই এদের সম্পর্কে সমস্যার সৃষ্টি হয়।

কর্কট— এই রাশির লোকেরা অন্য রাশির তুলনায় লাজুক এবং চাপা প্রকৃতির হয়। সেই কারণে অনেক সময় এরা অনেক কথা চেপেও যায়।

কন্যা— প্রিয় মানুষদের খুশি করতে এরা প্রায়শই নানা মিথ্যে কথা বলে থাকে। তবে এই অভ্যাস তাদের জন্য অনেক সমস্যার সৃষ্টি করে।

বৃষ— এরা শান্তিপ্রিয় প্রকৃতির। ঝগড়া-অশান্তি এড়াতে এরা মিথ্যে কথা বলে থাকে।

বৃশ্চিক— এদের চূড়ান্ত অহংবোধ। নিজেকে ঠিক প্রমাণ করতে এরা দ্বিধাহীন ভাবে মিথ্যেকথা বলে।

মকর— এরা মিথ্যা কথা বলতে পারদর্শী। কেবল নিজের স্বার্থ বুঝেই তারা সত্যি কথা বলে থাকে।

কুম্ভ— গল্প বানাতে এই রাশির মানুষেরা পটু হয়। সত্যি কথাকে ঘুরিয়ে বলতে এরা সিদ্ধহস্ত।

মীন— এরা প্রচণ্ড মিথ্যে কথা বলে এবং নিজের বানানো মিথ্যে কথাকেই বিশ্বাস করে। এরা আবেগপ্রবণও হয়।

তুলা— শুধু নিজেকে ঠিক প্রমাণ করার জন্য এরা কারণ ছাড়া মিথ্যে কথা বলে।

মিথুন— এই রাশির প্রতীকের মতো এদের চিন্তা-ভাবনাও দু’তরফা হয়। যেটা নিজে বিশ্বাস করে, সেটা ঠিক না ভুল, তা না ভেবে লোকের কাছে বলে বেড়ায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930