সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

পুরুষদের আকর্ষণীয় হয়ে ওঠার কিছু টিপস

লাইফস্টাইল ডেস্ক :

‘গুড লুকিং’, অর্থাৎ সুদর্শন একজন পুরুষ আশেপাশের মানুষের কাছে সহজেই পছন্দনীয় হয়ে ওঠে৷ এমনটিই বলছেন একজন জার্মান বিশেষজ্ঞ৷ তাই তিনি পুরুষদের আকর্ষণীয় হয়ে ওঠার কিছু টিপসও দিয়েছেন৷

১. চুলের যত্ন :
ভালো মানের শ্যাম্পু দিয়ে নিয়মিত চুল ধু’তে হবে৷ চুলে খুসকি হলে , তার উপযুক্ত বিশেষ শ্যাম্পু ব্যবহার করুন৷ বাড়তি কোনো কিছু ব্যবহারের প্রয়োজন নেই৷ শ্যাম্পু করার পর হেয়ার ড্রায়ারের হালকা তাপে চুল শুকিয়ে নিয়ে আচড়িয়ে ফেলুন৷ ব্যাস, পরিচ্ছন্ন দেখানোর বড় কাজটি কিন্তু হয়ে গেল!

২. চোখের ঘুম ভাঙাতে :
সকালে চোখের ফোলাভাব কমাতে চোখের ওপর ঠান্ডা চোখের জেল ব্যবহার করতে পারেন৷ তাছাড়া চা পান করার পর টি-ব্যাগটি রাতে ফ্রিজে রেখে দিন৷ আর সকালে সেই ঠান্ডা কালো চায়ের ব্যাগটি কিছুক্ষণ চোখের আশেপাশে বুলিয়ে নিলেও ফোলাভাব কমে যাবে৷

৩. ত্বকের যত্ন :
আমরা প্রথমেই তাকাই মানুষের মুখের দিকে৷ আর সেজন্য ত্বকের যত্ন জরুরি৷ পুরুষদের ত্বক সাধারণত একটু মোটা আর তেলতেলে হয়৷ তাই দিনে দু’বার অ্যান্টিব্যাকটেরিয়াল ফেসওয়াশ দিয়ে মুখ পরিস্কার করে ফেসওয়াটার লাগিয়ে নিন৷ মাসে অন্তত দু’বার মুখে পিলিং বা স্ক্রাব ব্যবহার করাই যথেষ্ট৷

৪. দাড়ি ছাঁটা :
আগে ‘ক্লিনশেভ’ পুরুষই ছিল সৌন্দর্যের প্রতীক৷ দিন পাল্টেছে৷ এখন তিন দিনের দাড়ি কিংবা পুরো দাড়ি রাখাটাই যেন ফ্যাশন৷ তাই দাড়ি রাখলে সবসময় সুন্দর করে ছেঁটে রাখুন৷ তা না হলে যত ফিটফাটই থাকুন না কেন,এলোমেলো লাগবে৷

৫. পারফিউম :
‘‘পুরুষের শরীরের গন্ধ নাকি নারীকে ‘উত্তেজিত’ করে তোলে- এমন একটা প্রবাদ প্রচলিত থাকলেও আজকের যুগে তা অচল’’, বলেন জার্মানির মিউনিখ শহরের বিউটিশিয়ান রোজিটা বাজটেক৷ তিনি মনে করেন, বরং ডিওডোরেন্ট বা পারফিউম পুরুষদের শরীরের অপ্রীতিকর গন্ধকে দূরে ঠেলে দেয়৷ তবে সুগন্ধি ব্যবহার করলেও তা যেন অতিরিক্ত গন্ধযুক্ত না হয়, কারণ, সুগন্ধির মাধ্যমে একজন মানুষের ব্যক্তিত্বেরও খানিকটা আঁচ পাওয়া যায়৷

৬. ক্রিম :
পুরুষদের ত্বকও কিন্তু শুষ্ক হতে পারে, যা মাঝে মাঝে লাল হয় বা চুলকায়৷ ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে এরকম ত্বকের জন্য ইউরিক অ্যাসিড বা দুধযুক্ত ক্রিম ব্যবহার করা উচিত৷ আর হ্যাঁ, পুরুষদের জন্য তৈরি ক্রিম ব্যবহার করাই ভালো৷ কারণ, সেগুলোতে সাধারণত মেয়েলি বা ফুলের গন্ধ কম থাকে৷ পুরুষকে তো মেয়েরা পুরুষের মতোই দেখতে চায়, তাই না?

৭. আই ভ্রু :
আই ভ্রু যখন এলোমেলোভাবে বেড়ে ওঠে তখন যে শুধু মেয়েদেরই দেখতে খারাপ লাগে, তা নয় কিন্তু৷ তাই বিউটিশিয়ানের পরামর্শ, মেয়েদের মতো অতটা নিয়মিত না হলেও, কিছুদিন পরপর আই ভ্রু ঠিকঠাক করে রাখা উচিত বলে জানান রোজিটা বাজটেক৷

৮. হাতের নখ :
অনেক ছেলেই হাতের নখের একদম যত্ন নেয় না৷ অথচ হাতের নখ সুন্দর করে কেটে, পরিস্কার করে খানিকটা হ্যান্ড ক্রিম লাগালেই হয়ে যায়৷ শুধু লক্ষ্য রাখতে হবে, হাতের ত্বক যেন শুষ্ক না থাকে৷ আপনার সঙ্গিনী যেন হাত ধরে আবার সাথে সাথেই ছেড়ে দিতে না চায়৷

৯. পরিচ্ছন্ন থাকুন, নিজেকে সুস্থ রাখুন :
দেখতে পরিস্কার-পরিচ্ছন্ন একজন পুরুষ শুধু অন্যদের আকর্ষণই করে না, সেই পুরুষ নিজেও তখন শারীরিক ও মানসিকভাবে সুস্থ বোধ করে৷

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930